Header Ads

Header ADS

আমার প্রফেশন ও অভিজ্ঞতা ! ECE ও ECA কাজী হালিমা আফরীন

 আমার প্রফেশন ও অভিজ্ঞতা !

প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার যদি কোনো ভুল হয়। অনেকের কমেন্ট পড়ি। যদি কোনো কারোর কোনো বিষয়ে concern থাকে সেগুলো আগে রিপ্লাই করার চেষ্টা করি। তারপর কারোর কোনো সাজেশন থাকলে সেগুলো। তবে অনেক সময় কোনো একটা কমেন্ট পড়েছি, কেউ সাজেশন চেয়েছেন। ভেবেছি উত্তরটা পরে ভালোভাবে দেব। কিন্তু হয় ভুলে যাই, না হয় কমেন্টটা খুঁজে পাই না। যে কোনো কারণে আমার কোনো ভুল বা দোষ হলে আমাকে ক্ষমা করবেন। পুরো দুনিয়াটাই ক্ষণস্থায়ী সোস্যাল মিডিয়া তো আরো।
আমার এক জন সম্মানিত ফলোয়ার সাজেশন চেয়ে একটা কমেন্ট করেছেন। আমি চেষ্টা করছি উনি যেসব জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করার। এ রকম সাজেশন হয়তো আরো অনেকের জানার থাকতে পারে।
কমেন্ট:
"Live in Canada apu ami canada aschi samner year in sha allah.ami day care/ preschool gulote job er jonno try korte jacchi. Apnio to ae khanai profession er suru korachen, tai apnar theka jante chacchi apner ki ki experience / course/ training preasent korachilan day care / ae related job er khetre...apnar theka valo suggestion pabo asa kori.'
আমার প্রফেশন কী ও কোথায় কাজ করি?
আমার প্রফেশন ECE (Early Chilhood Educator)
আমি একটা ডেকেয়ারে চাকরি করি। ডেকেয়ারে চাকরির অভিজ্ঞতা আমার পনেরো বছরের মতো। ECE হিসেবে বারো বছরের বেশি। বর্তমানে আমি টরন্টোতে যে ডেকেয়ারে কাজ করছি সেটা একটা নন-প্রোফিট ডেকেয়ার। এই ডেকেয়ারে আমার বেতন প্রতি ঘণ্টায় 26.64 ডলার। Yearly আমার ইনকাম 60 thousand +. আমি সপ্তাহে পাঁচদিন কাজ করি। এক দিনে আট ঘণ্টা। সপ্তাহে চল্লিশ ঘণ্টা। সঙ্গে আমাকে বেশ হ্যান্ডসাম বেনিফিটসও দেওয়া হয়।
ECE সম্পর্কে আলোচনা:
এখানে দুটো বিষয় আছে। এক, ECE (Early Childhood Educator) ও দুই, ECA (Early Childhood Assistant )
ECE হতে হলে আপনাকে কোনো কলেজ বা প্রতিষ্ঠান থেকে একটা ডিপ্লোমা নিতে হবে।
আপনি দেড় থেকে দুই বছরের একটানা কোর্সও করতে পারেন, আবার তিন-চার বছর ধরে পার্টটাইমেও শেষ করতে পারেন। তবে পার্টটাইমটা শুধুমাত্র নাগরিকদের জন্য। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করলে ফুলটাইমে শেষ করতে হবে।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ECE পড়তে খরচ পড়ে 30,000 ডলারের মতো। তবে প্রতিষ্ঠান বুঝে একটুখানি কম বা বেশি হতে পারে। চার সেমিস্টার।
ECA হলে আপনি যে কোনো কলেজ থেকে Early Childhood Assistant এর এক বছরে একটা কোর্স করতে পারবেন। তবে কেউ কেউ simply কোনো mother craff থেকে তিন মাসের একটা কোর্স করে নিয়ে থাকেন। আবার ECA হিসেবে কাজ করতে শুধুমাত্র কিছু অভিজ্ঞা হলেও হয়।
তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এক বছরের কোনো কোর্স করলে PR ( permanent residence ) পেতে সমস্যা হবে।
কাজের সুযোগ : ECE পড়ে কাজের সুযোগ বেশ ভালোই রয়েছে টরন্টোতে। কাজ করা যাবে ডেকেয়ারে, বিভিন্ন স্কুল বোর্ডে ও আরো কিছু প্রতিষ্ঠানে রিলেটেড জবে।
ECA হিসেবে কাজের সুযোগ রয়েছে শুধুমাত্র ডেকেয়ারে তাও প্রাইভেট ডেকেয়ারে। নন-প্রোফিট ডেকেয়ারে ECA খুবই কম সংখ্যক নেওয়া হয়।
ECE হিসেবে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে গেলে must ডিপ্লোমা লাগবে। এবং চাকরি করার আগে অবশ্যই college of early childhood education থেকে রেজিস্ট্রেশন করতে হবে। না হলে চাকরি করা যাবে না। সঙ্গে পুলিশ চেক ও হেলথের সকল আপডেট রিপোর্ট থাকতে হবে।
ECE ও ECA হিসেবে কাজ করলে কতো বেতন পাওয়া যাবে?
ECE দের বেতন ডেকেয়ারে 19-29 ডলার প্রতি ঘণ্টার জন্য পে করা হয়। তবে বেশিরভাগ প্রাইভেট ডেকেয়ারে দেওয়া হয় 19-21 ডলারের মতো। আর নন- প্রোফিট হলে 22-29 ডলার। কিন্তু 29 ডলার খুবই কম ডেকেয়ারে দেওয়া হয়।
ECE রা যদি বিভিন্ন স্কুল বোর্ডে চাকরি করেন তবে পার্মানেন্ট ECEদের জন্য প্রতি ঘণ্টায় বেতন 32 ডলারের মতো আর সাপ্লাই স্টাফদের 27-29 ডলারের মতো। ECA রা স্কুলে কাজ করতে পারে না।
আমি কাজ করি ডেকেয়ারে। আমার বেতন 26.64 ডলার আর যারা স্কুলে পার্মানেন্ট পজিশনে ECE হিসেবে কাজ করেন তারা পান 32 ডলার প্রতি ঘণ্টায়। কিন্তু আমি ডেকেয়ারে দিনে আট ঘণ্টা কাজ করি আর স্কুলে দিনে ছয় ঘণ্টা। সেইজন্য আমার বেতন তাদের চেয়ে hourly কম হলেও monthly ও early অনেকটা বেশি হয়। বেশি ঘণ্টা কাজ করার কারণে।
আমার অভিজ্ঞতা : আমি ECE কোর্স শুরু করি ফুলটাইম centennial college এ। এক সেমিস্টার ফুলটাইমে শেষ করে আমি একটা প্রাইভেট ডেকেয়ারে ECA হিসেবে ফুলটাইম পার্মানেন্ট জবে ঢুকে পড়ি। তারপর আমি একদিকে ফুলটাইম চাকরি করি, অন্যদিকে আমি সন্ধ্যায় পার্টটাইমে ECE এর বাকি কোর্সগুলো শেষ করি। তারপর তিন-চার বছর পর পুরো কোর্স শেষ হলে আমাকে একই ডেকেয়ারে ECE পজিশনে নিয়োগ দেওয়া হয়।
2018 সালে আমি ECE হিসেবে একটা নন-প্রোফিট ডেকেয়ারে চাকরি পাই যা এখনো অবধি করে যাচ্ছি।
সর্বপ্রথম আমি ECA হিসেবে জব খুঁজে পেয়েছিলাম অনলাইন জব সার্চ ওয়েবসাইটে আবেদন করে। তবে কোনো কোনো ক্ষেত্রে ECA এর রেফারেন্সের মাধ্যমেও চাকরি হয়।
ECE চাকরি খোঁজার জন্য অনলাইন জব সার্চ ওয়েবসাইটগুলো যথেষ্ট ভালো কাজ করে। যেমন; indeed.ca এর সঙ্গে রেজিস্ট্রেশন করে রাখলে তারা প্রচুর ECEএর চাকরির নিয়োগের বিজ্ঞাপন ইমেলে পাঠাতে থাকবে। সেগুলো দেখে দেখে আবেদন করলে অবশ্যই চাকরি পাওয়া যাবে।
তাছাড়া ECE ও ECA রা যে কোনো এজেন্সির মাধ্যমে ডেকেয়ারে কাজ করতে পারবে। ECA দের বেতন দেওয়া হয় মিনিমাম ওয়েজে। ECA রা ECE দের কাজের সাহায্য করে থাকে।
আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
All reactions:
239

No comments

Powered by Blogger.