Chat GPT আর্টিকেল কি আসলেই কাজ করে?
Chat GPT আর্টিকেল কি আসলেই কাজ করে?
নিজেকে এক্সপার্ট হিসেবে উপস্থাপন করছি না, বরং নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন।
প্রথমেই বলে নিচ্ছি এই পোষ্টের উদ্দেশ্য কোনোভাবেই AI Writing কে প্রমোট করা নয়, বরং AI এর সুযোগ গ্রহণ করে খুব অল্প সময়ে ওয়েবসাইটে প্রচুর আর্টিকেল পাবলিশ করে ইনস্ট্যান্ট ট্রাফিক জেনারেট করার ব্যাপারে। যারা লং টার্ম গেইনের কথা ভাবেন তারা অবশ্যই ম্যানুয়াল রাইটিং নিয়ে চিন্তা করবেন।
অনেকদিন হলো লেখালেখি করি। রাইটার হিসেবে অনেক কাজও করেছি। তবে সব সময়ই ইচ্ছে ছিল নিজের ওয়েবসাইট করার। পরিকল্পনা করি ও এক বড় ভাইয়ের সহযোগিতা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু ক্লায়েন্টের আর্টিকেল লেখার পরে নিজের ওয়েবসাইটে লেখার মত সময় থাকে না।
চ্যাট জিপিটি আসার পরে নিজের ওয়েবসাইটের জন্য আর্টিকেলের প্রোডাক্টিভিটি অনেক বাড়াই। তবে আর্টিকেলগুলো কমপ্লিটলি Chat GPT দিয়ে করা ছিল না। নিজের রিসার্চ করা আউটলাইন এবং হিউম্যান টাচের পাশাপাশি Fact Checking এবং ইনফরমেশন ভেরিফিকেশনের ব্যাপারটা নিজেই করতাম। অর্থাৎ একটা আর্টিকেল Chat GPT দিয়ে লিখলেও আমার সময় লাগতো প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা। এভাবে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিক শুরু করি। গত তিন মাস আগে একটা ওয়েবসাইট শুরু করেছিলাম। স্টার্টার ওয়েবসাইট হিসেবে বিক্রি করে দিলেও এক মাস আগে আরো একটা শুরু করেছি। এবং কাজ করা যাচ্ছি।
Chat GPT দিয়ে লেখা আর্টিকেল হলেও এই আর্টিকেলগুলোর সবচেয়ে বড় স্পেশালিটি ছিল এগুলো আমি অনেক সুন্দর ভাবে অপটিমাইজ করেছি এবং টোন একদম নিজের মতো করে নিয়েছি। যার ফলে রেজাল্ট দেখতে পাচ্ছেন। আর্টিকেলের কোয়ালিটি কিন্তু কোন অংশে খারাপ হয়নি। খারাপ হলে দুই মাসে কোন ওয়েবসাইটের আর্টিকেলগুলোর পজিশন এত ভালো জায়গা যেতে পারে না।
এখনো নিজের ওয়েবসাইটের জন্য লেখালেখি করছি। আপনারা যারা শর্ট টার্ম গেইনের কথা ভাবছেন এবং খুব দ্রুত ওয়েবসাইট এ অনেকগুলো আর্টিকেল পাবলিশ করে ফাস্ট রিটার্ন চাচ্ছেন তারা Chat GPT ব্যবহার করতে পারেন।
তবে অবশ্যই কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে।
- আপনাকে পার্সোনালি রিসার্চ করে আউটলাইন তৈরি করতে হবে।
- আর্টিকেলের টোন পরিবর্তন করে নিতে হবে।
- ইন্ট্রোতে Snippet Optimization এর ব্যাপারটা খেয়াল রাখতে হবে
- চ্যাট জিপিটি বা এআই জেনারেটর আর্টিকেলে স্পেশাল এক ধরনের Wording ব্যবহার করা হয় এটাকে কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে।
- রাইটিং এর মধ্যে কনভারসেশনাল একটা টোন নিয়ে আসতে হবে।
- আর্টিকেলের ভেতরে ডাটা ইনপুট দিতে হবে। ডাটা মানে বুঝতেই পারছেন এমন কিছু যেটা Generic কোন টেক্সট না বরং তথ্য বহুল লেখা এড করা।
এছাড়াও আরো কিছু কাস্টমাইজেশন আছে এগুলো করে নিতে হবে।
এই সবগুলো বিষয় কিন্তু Chat GPT দিয়ে করা যায় না। এ ব্যাপারগুলো করতে আপনার নিজের কাজ করতে হবে। এ ব্যাপারে সহযোগিতা লাগলে আমাকে বলতে পারেন। ফ্রি অথবা পেইড, সহযোগিতা করার চেষ্টা করব।
No comments