কায়াকিং সামার অলিম্পিকের Salehin Arshady
কায়াকিং ১০১
নদীমাতৃক বাংলাদেশে যেখানে ওয়াটার বেইসড স্পোর্টসের ছড়াছড়ি থাকার কথা, দুঃখজনক হলেও সত্যি আমাদের নদী-নালা, খাল-বিলের উপর নির্ভর করে তেমন কোন স্পোর্টসই জনপ্রিয় হয়ে উঠেনি। “কায়াকিং” এর মত স্পোর্টসের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। আমি কিন্তু এখানে রিক্রেশনাল বোটিংয়ের কথা বলছি না। আমি পুরোদস্তুর কায়াক দিয়ে, সত্যিকারের কায়াকিংয়ের কথা বলছি, যেই কায়াকিং সামার অলিম্পিকের একটি বিশেষ আকর্ষণ। দেশে এত এত নদী নালা থাকতে আমাদের মধ্যে কায়াকিংয়ের মত স্পোর্টসটি প্রচলিত না- আমরা এই ন্যারেটিভটি এবার পালটে দিতে চাই।
কায়াকিংকে জনপ্রিয় করার জন্য তাই এবার আমরা আরেকটু গুছিয়ে এগুনোর পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ঈদের ছুটি একটি এক্সক্লুসিভ কায়াকিং কর্মশালার আয়োজন করা হচ্ছে। এই কর্মশালাটি পরিচালনা করবেন ফিনল্যান্ডের কায়াকিং ও ক্যানুইং ফেডারেশন কর্তৃক সনদপ্রাপ্ত একজন পেশাদার কায়াকিং প্রশিক্ষক।
১ দিনের এই কর্মশালায় আমরা কায়াকিংয়ের বিভিন্ন ক্যাটাগরি, কায়াকের নানা ধরণ, সরঞ্জাম, বিভিন্ন টেকনিক, টিপস - ট্রিক্স, ম্যানুভারিং এবং রেসকিউ সহ আরও অনেক কিছু শিখব।
স্থানঃ রৌহা, ধামরাই / https://goo.gl/maps/axScKVqwjRpZL3Le6
তারিখঃ ১/০৭/২০২৩ (শনিবার)
সময়ঃ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা (কেউ চাইলে আগের রাতে আমাদের সাথে ক্যাম্প করেও থাকতে পারবেন। )
অংশগ্রহণকারীর সংখ্যাঃ সর্বোচ্চ ১০ জন
কর্মশালার ফি: ১০০০ টাকা
অংশগ্রহণকারীদের যা আনতে হবে:
এক সেট কাপড়
গামছা
কটনবাড
চশমা বাঁধার সুতা (চশমা ব্যাবহারের জন্য আবশ্যিক)
নিওপ্রিন সু / সুইমিং সু (ঐচ্ছিক)
ইয়ারপ্লাগস (ঐচ্ছিক)
নোজপ্লাগস (ঐচ্ছিক)
* কর্মশালা স্থলেই সকল খাবার ও নাস্তার ব্যবস্থা করা হবে।
বিশেষায়িত এই কর্মশালায় অংশ নিতে চাইলে ইনবক্স করুন।
অংশগ্রহণ নিশ্চিত করার শেষ সময়: ২৮/০৬/২০২৩
No comments