ওয়াশিং মেশিনের বিদ্যুৎ বিল
ওয়াশিং মেশিনের বিদ্যুৎ বিল নিয়ে আমরা সবাই কম বেশি চিন্তা করি। বিশেষ করে বাসার মুরুব্বীরা। তারা মনে করে এরকম হেভী একটা যন্ত্র না জানি কত বেশি বিদ্যুৎ খরচ করে। শোরুম থেকে মাসে ২০০/৩০০ টাকার একটা হিসেব বলে দেয়। যেটা অনেকেই বিশ্বাস করে না।
আমি নিজেও একটু চিন্তিত ছিলাম। তাই আসল বিদ্যুৎ খরচ বের করার একটা ব্যাবস্থা করি, ওয়াশিং মেশিনের সাথে একটা এনার্জি মিটার লাগিয়ে।
একবার ওয়াশে যদি ১৯০ wh লাগে, তাহলে ১ মাসে ৩০ দিন ওয়াসে লাগবে ৫৭০০ wh। মানে ৫.৭ kwh বা ৫.৭ ইউনিট। পার ইউনিট যদি ১০ টাকা করেও ধরি তাহলে মাসে ওয়াশিং purpose বিল আসবে ৫৭ টাকা।
আরেকটা টেস্ট করি Super Eco Wash মুডে। ২ ঘণ্টা ২১ মিনিটের সাইকেল। এখানে খরচ হয়েছে ৮৯ wh। এই মুডে ৩০ দিনে ১ বার করে ওয়াশ করলে খরচ হবে ২৬৭০ wh, মনে ২.৬৭ kwh বা ২.৬৭ ইউনিট। ১০ টাকা ইউনিট ধরলে মাসে বিল আসবে ২৬.৭ টাকা মাত্র।
অন্যান্য মুডে সামান্য কিছু কম বেশি হতে পারে। ফিগার গুলো অবিশ্বাস্য লাগলেও আমার টেস্ট এ যা এসেছে তা share করলাম। আমারটা Samsung ৯কেজি ফ্রন্ট লোডিং।
কপি পোস্ট।
জনস্বার্থে শেয়ার করলাম 
No comments