১) Awareness ২) Consideration এবং ৩)Conversion
Statista’র মতে করো*না মহামারিতেও ২০২০ সালে ফেইসবু এড থেকে আয় করেছে ৬ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা
আমার একটা পোস্টে আমি ক্যাম্পেইন ডিজাইনিং নিয়ে বলেছিলাম। কথা হচ্ছে সকল প্রোডাক্টের জন্য একটি নির্দিষ্ট মার্কেটিং স্ট্রেটেজি এপ্লিকেবল না। আপনার প্রোডাক্ট এবং ইনডাস্ট্রি অনুযায়ী মার্কেটিং প্ল্যান নির্ধারিত হবে। কিন্তু ফেইসবুকে কেবলমাত্র ১১টি লক্ষ্য অর্জনে এড চালানো যায়, এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনার মার্কেটিং প্ল্যানকে ফেইসবুক এডের সাথে এলাইন করবেন? তোহ এই সমস্যা সমাধানে আপনাকে শুধু মাত্র সেলস ফানেল আর ফেইসবুকের এড সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ফেইসবুক’র ১১ ধরণের এড কে ৩টি ভাগে আলাদা করা হয়-
১) Awareness
২) Consideration এবং
৩)Conversion
আর নতুন কোন কোম্পানির ফেইসবুক মার্কেটিং প্লান করার সময় আমরা এই ৩টি ভাগকে ToFu, MoFu এবং BoFu হিসেবে বিবেচনা করি।
ধরুণ একেবারে নতুন একটা প্রোডাক্ট আপনি ফেইসবুকে লঞ্চ করবেন, ফেইসবুকের কেউ এই প্রোডাক্ট চিনে না। আপনার কি ধারণা আপনি এড দেখালেই আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে? খুব সম্ভবত না। তোহ এই সিচুয়েশনে আপনি মানুষজনকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন আর ফেইসবুকের মাধ্যমে জানাতে ফেইসবুকে Awareness ক্যাম্পেইন চালাবেন। এই ধরণের ক্যাম্পেইনে ফেইসবুক আপনাকে অনেক অনেক মানুষের কাছে নিয়ে যাবে এবং তাঁদের মধ্যে কারা আপনাকে মিনিমাম ২ দিনের মত মনে রাখতে পারবে তাঁদের ডাটাও দিবে। একেবারে নতুন কোম্পানি হিসেবে ফেইসবুকে আপনার মার্কেটিং যাত্রা শুরু হবে Awareness ক্যাম্পেইন দিয়ে।
ফেইসবুক এড’র দ্বিতীয় ধাপটি হল Consideration আর এই ধাপে আপনি ৬ ধরণের এড রান করতে পারবেন। Consideration স্টেজে আপনি যাঁদের এড দেখাচ্ছেন তারা সবাই আপনাকে বা আপনার প্রোডাক্টটি চিনে। এই স্টেজে ক্যাম্পেইনের উদ্দেশ্য প্রোডাক্ট বা সার্ভিস ভেদে ভিন্ন রকম হতে পারে। হতে পারে আপনি চাচ্ছেন মানুষজন আপনার সাইটে যাক, গিয়ে একটি ফর্ম ফিলাপ করুক বা নির্দিষ্ট একটা সময় সাইট ভিজিট করুক অথবা সাইটে ঘুড়ে আপনার প্রোডাক্ট গুলো দেখুক এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানুক। আবার হতে পারে আপনি একটি ভিডিও এড রান করলেন এবং সেই এডে যারা এঙ্গেজ হল বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেখল তাঁদের একটি কাস্টম অডিয়েন্স তৈরি করে পরবর্তীতে তাঁদের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করবেন। Consideration স্টেজে হতে পারে আপনি চান মানুষজন আপনাকে ম্যাসেজ করে আপনার প্রোডাক্ট এবং ফিজিক্যাল লোকেশন সম্পর্কে বিস্তারিত জানুক এবং পরবর্তীতে আপনার লোকেশনে এসে প্রোডাক্ট কিনুক।
Consideration স্টেজে দুটি গুরুত্বপূর্ণ এডের ধরণ হল App Install এবং Lead Generation। আপনার ব্যাবসার যদি কোন মোবাইল এপ থাকে এবং আপনি চান এড দেখে মানুষজন আপনার এপ ডাউনলোড করবে। তবে আপনি ফেইসবুকে App Install ক্যাম্পেইন রান করবেন। আবার হতে পারে আপনার রিয়েল-স্টেট বিজনেস, আপনি চান ফ্লাট কিনবে এমন মানুষজনের ফোন নাম্বার বা মেইল এড্রেস এবং পরবর্তিতে আপনি তাঁদের ফোন করে বা মেইলে কন্টেক্ট করে ফ্লাট বিক্রির চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনি Lead Generation এড ক্যাম্পেইন রান করবেন। তোহ, এই গেল Consideration স্টেজ।
এই বার বিক্রি করার পালা 
ফেইসবুক মার্কেটিং এর লাস্ট স্টেজ এড ক্যাম্পেইন হল Conversion। এই স্টেজের এড দেখে মানুষজন আপনার প্রোডাক্ট কিনবে
হতে পারে আপনার ওয়েবসাইট থেকে কিংবা ম্যাসেজ করে আপনার প্রোডাক্ট কিনেছে অথবা আপনার দোকানে এসে আপনার প্রোডাক্ট কিনে নিয়ে গেছে। যদি আপনি চান মানুষজন আপনার দোকানে এসে আপনার প্রোডাক্ট কিনুক তবে আপনি ফেইসবুকে Store Traffic এড রান করবেন, এতে করে কেউ আপনার এড দেখে সরাসরি ম্যাপ থেকে আপনার দোকান বা অফিসের ঠিকানা পেয়ে যাবে এবং কিভাবে আসা লাগবে তার বিস্তারিত ম্যাপ ডিরেকশনে পেয়ে যাবে।
ইহা হল ফেইসবুক এক ক্যাম্পেইনের একটি ছোট গল্প
আপনার এড দেখার পর কীভাবে তারে বারবার আপনার এড দেখাবেন সেই গল্প নিয়ে হাজির হব
আরেকদিন।
No comments