Header Ads

Header ADS

রাইস কুকারে রান্নার কিছু নিয়ম জেনে নিন কাজে লাগবে.

 

Suggested for you  
প্রয়োজনীয় কিছু টিপস👇
রাইস কুকারে রান্নার কিছু নিয়ম জেনে নিন কাজে লাগবে.....👉👉👉👉👉
🍚🍚🍚🍚🍚🍚ভাতঃ-
পরিমাণ মতো চাল ধুয়ে চালের দ্বিগুণ পানি দিয়ে (অর্থাৎ যে পট দিয়ে চাল মেপেছেন সে পট দিয়ে চালের দ্বিগুন পানি)
রাইস কুকারের প্যানে বসিয়ে দিতে হবে। এরপর রাইস কুকারের Cook অপশন টা চালু করে দিতে হবে। ভাতের পানিটা যখন শুকিয়ে যাবে তখন Cook অপশনটা অটো বন্ধ হয়ে Warm অপশনে চলে যাবে। এরপর ঢাকনা উঠিয়ে ভাতটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ওই অবস্থায় রেখে দিতে হবে। খাওয়ার সময় ভাত গরম গরম পরিবেশন করুন।
🍲🍲🍲🍲🍲🍲খিচুড়িঃ-
প্রথমে পরিমাণমতো সেদ্ধ চাল বা পোলাও চাল এবং পছন্দমতো মসুর বা মুগের ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।
২৫-৩০ মিনিটের মতো ভিজিয়ে রাখার পর চাল ও ডালের সাথে একে একে আদা, পেঁয়াজ ও রসুন বাটা, পরিমাণমতো হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়ো, লবণ, এলাচ, তেজপাতা একসাথে মিশিয়ে নিতে হবে।
এরপর তেল বা ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে চাল ও ডালের পরিমাণের দ্বিগুণ পানি দিয়ে কুকারে বসিয়ে দিতে হবে। এক্ষেত্রে পোলাও চালের ক্ষেত্রে চালের দ্বিগুণ থেকে কিছুটা কম পানি দিতে হবে।
এবার রাইস কুকারের Cook বাটন চালু করে দিলেই নির্দিষ্ট সময় পর খিচুড়ির পানিটা যখন শুকিয়ে যাবে তখন Cook বাটনটা অটো বন্ধ হয়ে Warm অপশনে চলে যাবে।
এরপর খিচুড়িটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে আরো ৫ - ৬মিনিটের জন্য রেখে দিতে হবে।
ইচ্ছে করলে পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের শাক- সবজি দিয়েও সবজি খিচুড়ি তৈরি করা যায়।
🍚🍚🍚🍚🍚🍚পোলাওঃ-
চাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।
এরপর রাইস কুকার ঢাকনা খোলা অবস্থায় ভেতরের প্যানে তেল বা ঘি ঢেলে কুকারটি চালু করে দিতে হবে।
তেল কিছুটা গরম হয়ে এলে প্যানে পেঁয়াজ কুচি, গরম মশলা ও পোলাওর চাল দিয়ে নাড়তে হবে। চাল হালকা ভেজে আসলে পরিমাণ মতো পানি দিতে হবে। সাধারণত চালের পরিমাণের দ্বিগুণ গরম পানি দিতে হয়।
এরপর রাইস কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে। পোলাও এর পানিটা যখন শুকিয়ে যাবে Cook বাটনটা অটো বন্ধ হয়ে Warm বাটনে চলে আসবে। এরপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে ওই অবস্থায় ৫ থেকে ৬ মিনিটের জন্য রেখে দিতে হবে। চাইলে উপর থেকে ঘি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন পোলাও।
🍗🍗🍗🍗🍗🍗🍗মুরগির রোস্টঃ-
মুরগি পছন্দমতো টুকরো করে লবণ, তেল, পেঁয়াজ, রসুন ও আদা বাটা, টক দই, মরিচ, হলুদ, জিরা, বাদাম বাটা, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, এলাচ দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময়ের জন্যে রেখে দিতে হবে। এবার রাইস কুকারের প্যানে হালকা তেল বা ঘি দিয়ে শুধু মুরগির টুকরোগুলো হালকা ভেজে নিতে হবে।
এরপর বাকি মিশ্রণটি প্যানে ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি বা তরল দুধ দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। রান্না হয়ে যাওয়ার পর Warm বাটনে এলে ওই অবস্থায় আরো কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে উপর থেকে ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
একই পদ্ধতিতে মুরগির মাংস ও গরুর মাংস রান্না করতে পারবেন।
🍤🍤🍤🍤🍤🍤মাছঃ-
রাইস কুকারে মাছ রান্না করার জন্য প্রথমে মাছ ধুয়ে এর সাথে হলুদ গুঁড়া ও লবণ মাখিয়ে কিছু সময় রেখে দিতে হবে। এর সাথে পেঁয়াজ ও রসুন বাটা, লবণ ও কয়েক চামচ তেল দিয়ে মিশিয়ে রাইস কুকারে বসিয়ে দিতে হবে। নির্দিষ্ট সময় শেষে মাছ রান্না হয়ে আসলে ঢাকনা খুলে কয়েকটি কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
🎂🧁🧁🍰কেকঃ-
প্রথমে কেকের আকার অনুযায়ী ময়দা, মাখন, ডিম, লবণ, চিনি, দুধ, ভ্যানিলা বা চকোলেট মিশিয়ে রাইস কুকারের প্যানে হালকা তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিতে হবে।
এবার ঢাকনা লাগিয়ে Cook বাটন টা চালু করে দিতে হবে। কেকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন Cook বাটন টা অটো বন্ধ হয়ে Warm বাটনে চলে যাবে।আর ওই অবস্থা কি একটা আরো ৮ - ১০ মিনিটের মত রেখে দিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে ছুরি বা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে কেকটা হয়েছে কিনা যদি টুথ পিকের গায়ে কেকের কিছু অংশ লেগে থাকে, তাহলে আরো কিছুক্ষণের জন্য রাইস কুকারের Cook অপশনটা চালু করে রাখতে হবে।
🥚🥚🍳🍳🥚🥚🥚ডিমঃ-
রাইস কুকারে ডিমের অমলেট বানানোর জন্যে প্রথমে একটি বাটিতে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও লবণ দিয়ে ফেটে নিতে হবে। এরপর প্যানে কিছুটা তেল দিতে হবে। তেল গরম হয়ে এলে মিশ্রণটি ঢেলে দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে ডিম দেখে নিতে হবে। ডিম হয়ে এলে রাইস কুকার বন্ধ করে দিতে হবে।
রাইস কুকারের প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ডিমটা সেদ্ধ বসিয়ে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
🥕🥔🍆🍅🌶️🫑🥒🥬🥦🫘সবজি সিদ্ব :
রাইস কুকারের সাথে ঝাঁকার মতো একটি স্টিমার সাথে দেয়া থাকে। ঐটার সাহায্যে খুব সহজেই যেকোনো সবজি সিদ্ধ করে ফেলা যায়। সবজি ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কুকারে ভাত রান্না করার সময় অথবা প্যানে কিছু পানি দিয়ে স্টিমারে সবজিগুলো রেখে ঢাকনা বন্ধ করে দিলেই হবে, ভাতের সাথে সাথেই সবজি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে।
🍵☕☕🍵চা তৈরিঃ-
রাইস কুকারের প্যানে পরিমাণ মতো চায়ের পানি বা দুধ দিয়ে Cook অপশনটা চালু করে দিতে হবে। পানি বা দুধ ফুটে উঠলে চা পাতা দিয়ে দিতে হবে। এরপর পছন্দমত লিকার হয়ে গেলে নামিয়ে চা তৈরি করে নিতে হবে।
(রাইস কুকার /ইলেট্রিক সকল চুলায় কাঠের খুন্তি /চামচ ব্যাবহার করার চেষ্টা করবেন-সাধারণত আমি কখনো স্টিল বা লোহার চামচ ব্যাবহার করিনা-এমন কি লাইন দেওয়া অবস্থায় খালি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকি)
বর্তমানে গ্যাসের যে অবস্থা, গ্যাস থাকেই না বলতে গেলে। অনেকেই রাইস কুকারে রান্না করছেন। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের উপকারে আসবে।ধন্যবাদ Amena's Kitchena সঙ্গেই থাকবেন।
ছবি --আলু মটর ভুনা

No comments

Powered by Blogger.