নোম্যাডিক লাইফস্টাইল নিয়ে ধারনা আছে ?
নোম্যাডিক লাইফস্টাইল নিয়ে ধারনা আছে ?
ধরেন, আপনি একদিন একটা লাগেজ নিয়ে বেড়াতে বের হলেন, ২ মাস কায়রো, ৩ মাস কলম্বো আর ৫ মাস বাকুতে কাটিয়ে মনে হল, যাই একটু কিউবাতে কিছুদিন থেকে আসি ।
নোম্যাডিক - আসলে যাযাবর জীবন ধারনাকে বলে, এখন সেটা হয়ে গেছে ডিজিটাল নোম্যাড ।
ম্যাট কারস্টেন গত ১০ বছর হল ঘুরে বেড়াচ্ছেন । তিনি পেশায় ফটোগ্রাফার এবং ট্রাভেল ব্লগার ।
expertvagabond.com নামের তার একটি ওয়েবসাইট আছে যেখানে আউটডোর অ্যাডভেঞ্চার, ট্রাভেল নিয়ে উনি লেখেন ।
উনার অভিজ্ঞতাগুলো সেখানেই প্রকাশ করেন ।
২০১০ থেকে শুরু করে এখন পর্যন্ত উনি ৫০+ দেশে থেকেছেন, স্থানীয়দের মিশে সেদেশের অভিজ্ঞতা নিয়েছেন ।
//.\\
হাসনাত মিঠুন ভাই, বাংলাদেশি । গত জানুয়ারিতে আমাদের বাগানে এসেছিলেন মাত্র একদিন সময় নিয়ে । কারন, উনি ৩/৪ বছরের জন্য বেড়াতে বের হচ্ছেন । পেশায় উনি প্রোগ্রামার, রিমোট জব করেন ।
বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, সেখান থেকে মালদ্বীপ হয়ে শ্রীলংকা হয়ে আবার দুবাই গিয়েছিলেন ।
সেখান থেকে শেষ খবর পেয়েছে কায়রোতে আছেন, অইখান থেকে উজবেকিস্থান যাবার কথা ছিল ।
বর্তমানে আছেন কিরগিজস্থান এ ।
//.\\
workaway.info নামের একটা ওয়েবসাইট আছে - যেখানে
বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা বা বাড়িতে গিয়ে আপনি থাকতে পারবেন । ধরেন আপনি চিলির একটা গ্রামে থাকতে চান ২ মাস -
সেখানের একটা স্কুল বা এনজিও তে আপনি থাকতে পারবেন যারা workaway.info তে লিস্টেড ।
বিনিময়ে আপনাকে থাকা খাওয়ার মূল্য হিসেবে ইংরেজি / অংক পড়াতে হবে বাচ্চাদের ।
অথবা মোজাম্বিক এ ভারত মহাসাগরের তীরের কোন রিসোর্টে ডিজিটাল মার্কেটিয়ার এর কাজ করতে হবে সপ্তাহে ২০ ঘন্টা ।
মাত্রই সার্চ দিলাম, দক্ষিন আমেরিকায় ৩৩৩৪ টি লোকেশন / গেস্ট হাউসে আপনি থাকতে পারবেন এভাবে ।
//.\\
আমাদের দেশের মানুষের মাঝে নেগেটিভিটি বেশি / সাহস কম । সাধারনত আমাদের শেখানো হয় -
স্কুলে ভর্তি হও, এরপরে ভাল ফলাফল কর, এসএসসি, আই অ্যাম জিপিএ ফাইপ, এইচএসসি, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার হও ।
এরপরে চাকুরি নাও, বিয়ে কর, বাচ্চা উৎপাদন কর, তাদের বড় কর, বুড়ো হও এরপরে মরে যাও ।
এর মাঝে বড়জোড় জাতে ওঠার জন্য তরুন বয়সে নাফাখুম, সবেধন নীলমনি হাকালুকি হাওর, আর অই সাজেক ।
আমাদের চিন্তাতেই আসে না -
প্যারাগুয়ের অ্যামাজন, বলিভিয়া, কম্বোডিয়া, পলিনেশিয়া, মধ্য এশিয়ার রাক্ষস হ্রদ বা মরক্কোর ফেজ শহর ।
দুনিয়া কত্তবড়,
হেরাত, সমরকন্দ, আরুশা বা আন্দামান অথবা গ্রানাডা !
ঈজিয়ান সাগরে আগামেমনন এর মত গোলক ধাঁধায় হারানো !
*** রিপোস্ট
No comments