শীতের রাতে ক্যাম্পিং করতে পর্যটকরা ছুটছেন সোনাইছড়ায়
শীতের রাতে ক্যাম্পিং করতে পর্যটকরা ছুটছেন সোনাইছড়ায়
চট্টগ্রামের মিরসরাইয়ের পর্যটন স্পটগুলোর মধ্যে একটি সোনাইছড়া লেক। কোলাহলমুক্ত লেক এলাকায় শোনা যায় পাখিদের অবিরাম কলকাকলী। উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের এ লেক সোনাইছড়া লেক নামে পরিচিত। স্বল্প পরিচিত লেকটি এখন হয়ে উঠেছে পর্যটকদের গন্তব্য।
‘পাহাড়, ঝরনা, ঘন সবুজ বন, লেকের স্বচ্ছ পানি, নানা জাতের পাখির উড়ে বেড়ানো সব মিলে বেড়ানোর আদর্শ জায়গা এটি। এক কিলোমিটার হাঁটা রাস্তার কিছু পথ মাড়িয়ে এলেও লেকের চোখজুড়ানো দৃশ্য দেখে সে কষ্ট উড়ে গেছে।’
এখানে একটি গ্রুপ ক্যাম্পিং এর ব্যবস্থা করেন। জনপ্রতি প্যাকেজ ৯৯৯ টাকা। প্যাকেজে যা যা থাকছে- সকালের নাশতায়- ডিম-খিঁচুড়ি, পানি ও চা। সন্ধ্যার নাশতায় থাকবে নুডুলস ও চা-বিস্কুট। রাতের খাবারে ভাত, মুরগির ঝাল ফ্রাই, ডাল, ভর্তা ও কোলড্রিংস।
আর ঘুমানোর জন্য তাবু-মেট, বালিশ, স্লিপিং ব্যাগ। (এক তাবুতে দুজন করে, বড় তাবুতে ৩জন)। একই সঙ্গে এই প্যাকেজের মধ্যেই থাকছে লেকের প্রবেশ ফি। আছে নামাজের ব্যবস্থাও।
ক্যাম্পিংয়ে যে শর্তাবলি ও নিয়মকানুন মানতে হবে
ক্যাম্পিংয়ে কোনো প্রকার মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। প্রত্যেক ক্যাম্পার তার জাতীয় পরিচয়পত্রের কপি বহন করবে।
উচ্চস্বরে চিৎকার বা বড় সাউন্ড বক্সে গান বাজানো যাবে না। যেহেতু এটি প্রাকৃতিক একটি ক্যাম্পসাইড সেহেতু প্রকৃতির ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে
‘এখানে পূর্ণ নিরাপত্তায় ক্যাম্প করে রাত্রিযাপনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্যাডেল নৌকায় ভ্রমণ করা যায় পুরো লেকে। যাতায়াতের রাস্তাটি সংস্কার করা হলে এটি হবে দেশের পর্যটনের আরেক ঠিকানা।’
কীভাবে যাবেন?
সোনাইছড়া লেকে যেতে হলে দেশের যে কোনো স্থান থেকে বাসে এসে প্রথমে নামতে হবে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার। সেখান থেকে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় যেতে হবে দেড় কিলোমিটার দূরে বড়তাকিয়া রেলস্টেশন।
সূত্র : জাগোনিউজ২৪, লেখা : এম মাঈন উদ্দিন
No comments