Header Ads

Header ADS

বিফ কিংবা মাটন রেডমিট

 বিফ কিংবা মাটন রেডমিট বলে ডাক্তাররা খেতে নিষেধ করেন,তবে চর্বিছাড়া মাংস শীতের সব্জীর সাথে, ষ্টারফ্রাই করে রাইস কিংবা নুডলস /পাস্তায় মিশিয়ে খেতে পারেন।রেসিপি দিয়ে দিলাম -

উপকরণ: গরুর মাংস (লম্বা পাতলা করে কাটা) ১ কাপ, সিসিমি অয়েল ২ চা–চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা–চামচ, পাপরিকা ১ চা–চামচ, রসুনবাটা সিকি চা–চামচ, আদাবাটা আধা চা–চামচ, মাস্টার্ড পেস্ট আধা চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, চিলি ফ্লেকস ১ চা–চামচ, সয়া সস ২ টেবিল চামচ, চিনি ১ চা–চামচ, আদা-রসুনকুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো এবং
ব্রকলি, গাজর, বাধাকপি, পেঁয়াজকলি,ক্যাপসিকাম টুকরো করে কাটা-২ কাপ।
প্রণালি: প্রথমে গরুর মাংসে গোলমরিচগুঁড়া পাপরিকা, মাস্টার্ড পেস্ট, লবণ, লেবু, আদা, রসুন দিয়ে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করুন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুনকুচি, আদাকুচি দিয়ে নেড়ে তাতে পেঁয়াজকলি দিয়ে নেড়ে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। মাংস কষিয়ে পেঁয়াজ কুচি, ভিনেগার, সয়া সস একটু নেড়ে চিনি দিন। ভাজা হয়ে এলে চিলি ফ্লেকস, সবজি ও পেঁয়াজপাতা দিয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে সব সেদ্ধ হলে নামিয়ে নিন।

No comments

Powered by Blogger.