রিয়েলমি নোট ৫০’ মডেলের ফোনটি
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ‘রিয়েলমি নোট ৫০’ মডেলের ফোনটি পানিরোধী হওয়ায় বৃষ্টিতে ভিজলেও নষ্ট হয় না। শুধু তা-ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। ৪ গিগাবাইট র্যামযুক্ত ফোনটির ধারণক্ষমতা যথাক্রমে ৬৪ ও ১২৮ গিগাবাইট। সংস্করণ ভেদে ফোনটির দাম ধরা হয়েছে সর্বনিম্ন ১০ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।
No comments