Header Ads

Header ADS

পড়া পানি বা রুকইয়াহ পানি তৈরির করার নিয়ম–

 

🛑পড়া পানি বা রুকইয়াহ পানি তৈরির করার নিয়ম–
🔹প্রথমে পানি সামনে নিন এরপর নিয়্যাত করে নিন।
যেমনঃ ইয়া আল্লাহ, মানুষ ও জ্বীনের সব ধরণের বদনজর,হাসাদ,যাদু,গিট দূর করে দিন, চিরতরে ধ্বংস করে দিন।
এরপর দরুদ পড়ে পানির উপর ফুঁ দিন। তারপর সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন প্রত্যেক টা সূরা এবং আয়াতুল কুরসী সাত বার পড়ে পানিতে ফুঁ দিন। (প্রত্যেক বার সূরা পড়ার পর ই পানিতে ফু দিবেন) সূরা আরাফ ১১৭ থেকে ১২২, সূরা ইউনুস ৮১ থেকে ৮২, সূরা তোহা ৬৯ এগুলো একবার করে পড়ুন ইনশাআল্লাহ। সবার শেষে পুনরায় দরুদ পড়ে ফুঁ দিয়ে শেষ করবেন।
🛑 সূরা এবং দু'আ পড়ে ফুঁ দেওয়ার সময় আরশের অধিপতি আল্লাহ তা'আলার উপর গভীর আস্থা ও সুস্থ হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় রাখবেন।

No comments

Powered by Blogger.