Header Ads

Header ADS

গাড়ি কিনতে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে-

 গাড়ি কিনতে হলে যেসব বিষয় মাথায় রাখতে হবে-

১. গাড়ির ইঞ্জিন কন্ডিশন-
ইঞ্জিন কন্ডিশন এরমধ্যে কয়েকটি আলাদা আলাদা ভাগ আছে যেমন প্রথমে আপনাকে দেখতে হবে ইঞ্জিন কোন মবিল(ইঞ্জিন অয়েল) খায় কিনা। গাড়ি জোরে পিক আপ দিলেই ধোয়া বের হলে বুঝবেন ইঞ্জিন এ সমস্যা আছে। মবিল খায়।
২. গিয়ার বক্স -
গাড়ির গিয়ার সামনে পিছনে নিউট্রাল দিয়ে দেখবেন ঠিকঠাক মতো গিয়ার শিফট হয় কিনা। অনেক সময় দেখা গেছে যে ড্রাইভার দিলে গাড়ি সামনের দিকে আগায় না বা রিভার্স এ দিলে গাড়ি পিছন দিকে যায় না এ ধরনের সমস্যা হলে গিয়ার বক্সে সমস্যা আছে।
৩. অল অপশন অটো হলে গাড়ির অটো অপশন গুলো দেখে নিন ঠিকঠাকমতো কাজ করে কিনা এগুলো প্রতিনিয়তই কাজে লাগে।
৪. গাড়ির ইন্ডিয়ান গিয়ার বক্স উপরে নিচে কোন জায়গায় কোন তেল লিক করে কিনা সেটা খেয়াল রাখবেন।
৫. বাড়ির বনেটের নিচে ব্যাগ ডলার পিছনে বিটগুলো খেয়াল করবেন যে কোন রিপেয়ার করা হয়েছে কিনা।
৬. অবশ্যই গাড়ির এসি টা চেক করে নিবেন যে এসি দেওয়ার পরে গাড়ি কোন কাপাকাপি বা ধাক্কাধাক্কি দেয় কিনা এবং ঠিকমতো ঠান্ডা হয় কিনা।
এগুলা মাথায় রেখে গাড়ি কিনলে আশা করা যায় গাড়ি কিনে জিতবেন।
আপনার বাজেট কম কিন্তু সব করে জীবনে প্রথম অবস্থায় একটি গাড়ি কিনতে চান অথবা নিজে কিছু টাকা ইনকাম করার জন্য ভাড়া দেওয়ার জন্য গাড়ি কিনতে চান, সে ক্ষেত্রে আমার সাজেশন ২০ লাখ টাকা দিয়ে বড় গাড়ি কিনে ধোকায় না পড়ে অল্প টাকা ইনভেস্ট করে গাড়ি কিনুন যদি লসও হয় অল্প টাকার মধ্যেই হবে লাভ হলে অল্প টাকার মধ্যেই হবে পরবর্তীতে চাইলে গাড়ি বিক্রি করে দিতে পারবেন। আসল টাকা উঠে আসবে।
তবে উপরোক্ত বিষয় গুলোর দিকে নজর রেখে গাড়ি কিনলে ইনশাল্লাহ জিতবেন।

No comments

Powered by Blogger.