গবেষণার কোর্সে
(আগে ক্লাস, তারপর পেমেন্ট)
আলহামদুলিল্লাহ, ১৫ মে থেকে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে।
[বিশেষ দ্রষ্টব্যঃ ক্লাস শুরু হওয়ার আগে কোন ধরনের পেমেন্ট করতে হবে না। কিছু ক্লাস করার পরে যদি সিডিউল সংক্রান্ত জটিলতা বা ক্লাস ভালো না লাগে, তাহলে নিঃসংকোচে ফি না দিয়েই গ্রুপ থেকে লিভ নিতে পারবেন।]
কোর্স আউটলাইন:
নমুনা লেকচার
১) গবেষণার কোর্সে কি শেখানো হবে?
- এটা মূলত গবেষণার বেসিক কোর্স অর্থাৎ গবেষণার প্রস্তাবনা লেখা শুরু থেকে ডাটা এনালাইসিস করা পর্যন্ত প্রতিটি ধাপ আপনাদেরকে শেখানো হবে। এক্ষেত্রে শুরুর দিকে একদম ব্যাসিক শেখানো হবে এবং সময়ের সাথে সাথে বিভিন্ন এডভান্স লেভেলের কাজ শেখানো হবে। একটা গবেষণাপত্র লিখতে কিংবা Thesis করতে যা যা প্রয়োজন হয়, কোর্সের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হবে। বিশেষ করে যারা থিসিস করবেন তাদের জন্য এটা অনেক বেশি উপকারী হবে ।
২) কোর্স ফি কত ?
- কোর্স ফি ৭ হাজার টাকা। কোর্সের টাকা শুরুতে দিতে হবে না, কিছু ক্লাস করার পর পেমেন্ট করলেই হবে। পুরো পেমেন্টটা কারও একবারে দিতে সমস্যা হলে দুই কিস্তিতেও দিতে পারবেন।
৩) কি কি সফটওয়্যার এর কাজ শেখানো হবে?
- যে কোন ডিসিপ্লিনে গবেষণা করতে গেলে সাধারণ কিছু সফটওয়্যার লাগে যেমন, রেফারেন্সিং করার ক্ষেত্রে Zotero, Mendely এবং প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে KoBo toolbox সফটওয়ারটি লাগে। ডাটা এনালাইসিস করার ক্ষেত্রে SPSS সফটওয়ারটি লাগে। এর বাহিরেও আরও কিছু সফটওয়ারের কাজ (Latex, NVIVO etc) শেখানো হবে। এছাড়াও টপিক এর সাথে জড়িত অসংখ্য টুলস এর কাজ শেখানো হবে ।
৪) কোর্সটিতে কয়টি ক্লাস হবে? কিভাবে হবে> কখন হবে?
- মোট ৩২ টি লেকচার হবে। শনি-সোম-বুধ।
১ম ব্যাচ: রাত ৭:০০ টা ৮:৩০ টা।
২য় ব্যাচ: রাত ৯:০০ টা ১০:৩০ টা।
দুটি লেকচার একই জুম লিংকে (ZOOM APP) হবে অর্থাৎ আপনি চাইলে যেকোনো সিডিউলে জয়েন করতে পারবেন।
কোন কারণে লাইভ ক্লাস মিস হলেও সমস্যা নেই, কারণ ক্লাসের পরপরই ভিডিও দিয়ে দেওয়া হবে।
৫) এখানে যারা আবেদন করবেন, কাউকে বাদ দেওয়া হবে কিনা ?
- যাদের সাবজেক্ট এর সাথে মিলবে এবং ল্যাপটপ থাকা সহ যাবতীয় ক্রাইটেরিয়া মিলবে তাদেরকে নেওয়া হবে। [শুধুমাত্র পিউর সায়েন্স এর প্রযোজ্য হবে না]
৬) ক্লাসগুলো কারা নিবেন?
- নতুন ব্যাচকে কেন্দ্র করে আমাদের কোর্স পরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে। আমরা ৪ জন ইনস্ট্রাক্টর। উনাদের প্রোফাইল কোর্স আউটলাইন এ দেওয়া হয়েছে ।
আমার কিছু কথা-
গবেষণা লেভেলে ন্যূনতম জ্ঞান আমাদের সবারই থাকা প্রয়োজন। পুরো কোর্স জুড়ে আমরা সাধ্যের মধ্যে সেরাটুকু দিতে চেষ্টা করি। যারা কোর্স করেছেন তারা হয়তো বলতে পারবেন যে, কতটুকু উপকৃত হয়েছেন। কিছু ক্লাস করার পরে যদি সিডিউল সংক্রান্ত জটিলতা বা ক্লাস ভালো না লাগে, তাহলে নিঃসংকোচে গ্রুপ থেকে লিভ নিতে পারবেন ।
যোগাযোগঃ
Morshed Alam
Mail: support@researchhelpbd.com
Website: researchhelpbd.com
Phone no. 01327-242224 (whatsapp)
No comments