ইতালি
এখন এই সময় ফাইল দেওয়ার আগে সবচেয়ে বড় যে সমস্যা হয় তা হলো হাউজ কন্ট্রাক মেনেজ করা, সত্যি বলতে এটা প্রত্যেক বারের একটা সমস্যা, হাউজিং এনিহয়্যার দিয়ে ও রিজেক্ট খেতে দেখেছি আবার হোটেল বুকিং দিয়ে ভিসা হতে ও দেখেছি, বিগত কয়েক বছর এর অভিজ্ঞতার আলোকে বলতে পারি সবচেয়ে সুবিধা হলো ইউনিভার্সিটি রে মেইল করা ওদের এটা বলেন তোমরা আমায় হাউজ কন্ট্রাক না দাও অন্তত একটা কনফার্মেশন লেটার দাও যেখানে লেখা থাকবে তোমরা আমায় ভিসা পাওয়ার পর বাসা খুজে দিবে, তা না হলে ইউনিভার্সিটির অথোরাইজেশন এ বিভিন্ন হাউজ এজেন্সি কাজ করে ওদের সাথে কথা বলুন ওরা যদি এরকম কোন কনফার্মেশন লেটার দেয় সেটার ও দাম আছে এম্বাসী তে।
একদম না হলে নিজ এলাকার কোন ভাই বন্ধু যদি ইতালি থাকে তাকে বলুন এলাকার কেউ যদি বাসা কিনে থাকে তবে সে যেন একটা ডিক্লেয়ারেশন লেটার দেয় এমন স্টুডেন্ট তাকে বাসা খুজে না দেওয়া পর্যন্ত আমি আমার বাসায় থাকার সিকিউরিটি দিবো,তবে যদি তাও না হয় বাংলাদেশের বিভিন্ন কাপ অফিস ইতালিতে কাজ করে ওদের থেকে অন্তত একটা অসপিতি হলেও কিনে নিতে হবে।
যেই বিষয় গুলো বললাম সব আমার পরিবারের মানুষ দের ভিসা এপ্লিকেশন করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম।
আমি নিজে ভেনিসে থেকে ও আমার কষ্ট হয়ে গেছে এক ছোট ভাইর জন্য পরে এক বাংলাদেশের মলিক এর অনুমতি নিয়ে তার কনফারমেশন লেটার জমা দিয়েছি আলহামদুলিল্লাহ ওর ভিসা হয়েছে।তবে যার থেকেই একোমোডেশন নেন বা কোন ডিক্লেয়ারেশন লেটার নেন না কেন সবার আগে তা কনফার্ম করতে হবে এটা ইতালিয়ান ল অনুযায়ী কন্ট্রাক এর ফরমেট এবং সকল আইনগত রুলস লেখা আছে নাকি,এবং আপনার কন্ট্রাক এর মধ্যে অবশ্যই বিভিন্ন ধারা লেখা থাকবে কোন ধারায় আপনাকে একোমোডেশন দেওয়া হচ্ছে।
বিদ্র: আপনাকে হাউজিং এনিহয়্যার একোমোডেশন দেক আর ইউনিভার্সিটি দেক অথবা কোন বাংলাদেশি থেকে কিনে নেন এগুলো কোনটাই আপনার ইতালিয়ান ল অনুযায়ী রেজিষ্ট্রেশন করা না, এগুলো জাস্ট একটা ডিক্লেয়ারেশন লেটার যা রেজিষ্ট্রেশন ছাড়া কোন ভ্যালু নাই আর আপনার নামে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আপনাকে ইতালিতে স্বশরীরে অবস্হান করতে হবে তা না হলে রেজিষ্ট্রেশন করাটা অনেকটা দুরহ ব্যাপার তাই হাউজ কন্ট্রাক নিয়ে এত পেরেশানি না হয়ে সব বিষয় মাথায় রেখে ঠান্ডা মাথায় আগাতে হবে।
আমি আমার পারিবারিক সদস্যদের জন্য নিজে ইতালি থাকার পরেও সকল কিছু জেনে বুঝে এগিয়েছি দেখে আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়েছে।
কোন ভাই বা বোনের যদি এই শেষ সময় এসে কোন সমস্যায় পড়েন যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ইতালিতে অবস্থান রত বাংলাদেশের স্টুডেন্ট রা অবশ্যই একটা কোন কিছুর ব্যবস্হা করতে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।
সকলের জন্য শুভকামনা রইলো।
No comments