Header Ads

Header ADS

naj uni teachar

 মশিউরের স্ত্রী আমাকে বেশ কয়েকবার মেসেজ করেছে। মানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেই শিক্ষক। যিনি গণিত কোর্সে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়াতেন! এই বিষয়ে লেখার পর তার স্ত্রী বেশ করেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি উত্তর দেই নাই। তিনি লিখেছেন

- ভাই, মশিউর খুব মেধাবী। সে অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। মাস্টার্সেও ফার্স্ট ক্লাস ফোর্থ ইত্যাদি।
এরপর লিখেছেন
- আমি মশিউরের সাথে বিয়ে হবার আগেই শিক্ষক হয়েছি। শিক্ষক হয়ে এরপর ওর সাথে বিয়ে হয়েছে। ইত্যাদি অনেক কিছু লিখেছেন।
তাকে উত্তর দেয়ার মত রুচি আমার হয় নাই। আমি শুধু ভাবছিলাম- আমাদের সিস্টেমের কথা। এই দেশে কারা মেধাবী হয়? কারা ভালো ছাত্র হয়? মেধাবী কিংবা ভাল ছাত্র হবার প্রক্রিয়াতেই তো সব চাইতে বড় সমস্যা।
রাজনীতি করে, ক্যাডার হয়ে, শিক্ষকদের বাজার করে দিয়ে কিংবা তেল মেরে আমরা মেধাবী কিংবা ভালো ছাত্র হয়ে যাই! চিন্তা করে দেখুন এই মশিউর ছাত্রলীগের ক্যাডার ছিলো। শহীদ সাঈদকে যেদিন পুলিশ গু*লি করে। সেদিন সে হে*লমেট পড়ে পুলিশের সাথে দাঁড়িয়ে পুলিশকে গু*লি করার নির্দেশনা দিয়েছে। সেই মশিউরের বউ আমাকে এসে এখন লিখছে- ওর রেজাল্ট কিন্তু অনেক ভালো ইত্যাদি! অর্থাৎ তিনি আমার কাছে বলে বিষয়টার একটা সুরাহা করতে চাইছেন। যদিও আমি কোন উত্তর দেই নাই।
এভাবেই এই দেশে ভালো ছাত্র তৈরি হয়। বলছি না সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয় বা হচ্ছে। আমি বাংলাদেশে খুব একটা ভালো ছাত্র ছিলাম না। কারন জীবনে কোন দিন রাজনীতি করি নাই। স্যারদের তেল দেই নাই । সেই আমি বিদেশে গিয়ে নিজেকে ভালো ছাত্র হিসেবে আবিষ্কার করেছি। এমনকি দেশে আমার কয়েকজন সরাসরি শিক্ষক ছিলেন। তারাও বিদেশে আমার সাথে পড়েছেন। ক্ষেত্র বিশেষে উনাদের চাইতে আমার রেজাল্ট বিদেশে ভালো।
তাহলে বুঝে দেখুন- আমাদের মেধাবী এবং ভালো ছাত্র হবার প্রক্রিয়াটা আসলে কেমন। এই সিস্টেম যদি না বদলায়। তাহলে যতই আপনি মশিউরদের বাদ দিন। অন্য মশিউর এসে জায়গা দখল করবে।
শুনতে পাচ্ছি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ দেয়ার ক্ষেত্রে সেই পুরোনো মুখগুলোকেই ঘুরে ফিরে দেখা যেতে পারে। আমার মনে হয় একদম ফ্রেশ-ব্লাড দরকার। যারা এই সিস্টেম সম্পূর্ণ ভেঙে ফেলতে পারবে। দেশে এমন অনেক মানুষ আছে।
মেধাবী কিংবা ভালো ছাত্রের দরকার নেই। বরং দরকার এমন কাউকে, যে কিনা সৎ ভাবে নিজের কাজ টুকু করতে পারবে। আপনি অনেক মেধাবী, আপনি অনেক ভালো ছাত্র। কিন্তু আপনি হচ্ছেন দল দাস কিংবা ক্যাডার! কিংবা দুর্নীতি করে কোটি টাকা কামাচ্ছেন। এমন মেধাবী কিংবা ভালো ছাত্রের দরকার নেই। অনেক মেধাবী তো এত বছর দেখলাম। কিছু হয়েছে? হয় নাই।
এই সিস্টেম ভাঙতেই হবে। নইলে নতুন বোতলে সেই পুরনো মদের যে প্রবাদটা আছে। সেটাই হয়ত আমাদের দেখতে হতে পারে।

No comments

Powered by Blogger.