Header Ads

Header ADS

Cranbery juice for urin infection

 

২০২১ সালে যখন ডায়েট স্টোর যাত্রা শুরু করেছিল, ক্র্যানবেরি এর ব্যাপারটা মাথায় ছিল না একদম। ২০২২ এর শুরুতে ছোটবোনের ইউরিন ইনফেকশন ও ডাক্তার এর ক্র্যানবেরি জুস খাবার সাজেশন থেকে ক্র্যানবেরি এর ব্যাপারটা মাথায় আসে। কমার্শিয়াল জুস্ খেয়ে কিছুটা উপকার আসলো কিন্তু অনেক বেশি সুগার, এডেড ফ্লেভার, নিয়ে কনভিন্স হলাম না। খোজ শুরু করলাম, অনেক খুঁজে পেলাম ক্র্যানবেরি; বিপত্তি বাধলো পরিমান নিয়ে ৫০০ গ্রাম ১ কেজি বিক্রি করে না চীনা সেলার। ওর এক কথা এইটা আমরা ডাইরেক্ট USA ইম্পোর্ট করি বড় বড় সাপ্প্লিমেন্ট কোম্পানিতে। যা দিয়ে তৈরী হয় আপনাদের USA এর দামি দামি ক্র্যানবেরি সুপ্প্লিমেন্ট। এটি মূলত ক্যাপসুলের ফিলার হিসাবে কাজে লাগে।
আমি ডায়েট স্টোরে কোন প্রোডাক্ট লিস্টেড করি না যতক্ষণ না আমি নিজে খেয়ে উপকার পাই বা কনভিন্স হয় , সেটা সব প্রোডাক্ট এর ক্ষেত্রে। সময়ের সাথে সাথে ক্র্যানবেরির একটা ট্রাস্টেড কাস্টমার বেজ গড়ে উঠেছে। কিছু কাস্টমার আছে যারা কিচ্ছু বলে না ইনবক্স এ; মেসেজ টা থাকে ৫০০গ্রাম ক্র্যানবেরি পাঠায় দিয়েন এই ঠিকানায়। এনারা সাধারণত আসেন ঠিক ২-৩ মাস পরপর।
ইনবক্স ম্যানেজারকে এমন ১০ জনকে আইডেন্টিফাই করতে বলছিলাম কথা বলার জন্য। এপিডেমিওলজি আমার খুব পছন্দের এরিয়া, কারণ পাবলিক হেলথ এ এপিডেমিওলজি বুঝা খুব জরুরি। ১০ জনের মধ্যে ৮ জনের সাথে ইনবক্স এ কিছুক্ষন আমি চ্যাট করলাম বুঝার চেষ্টা করলাম তারা আসলে ক্র্যানবেরি কোনো খাচ্ছে। ফাইন্ডিংস তা বেশ ইন্টারেষ্টিং
৩ জন বললেন আমাদের কয়েকমাস পর পর ইউরিন ইনফেকশন হয় এইটা খেলে সেরে যায় আবার হয় আগে কয়েকমাস পর পর এন্টিবাযোটিক্স লাগতো এখন ক্র্যানবেরি দিয়ে রিপ্লেস করেছি।
৪ জন বললেন ক্র্যানবেরি খাবার পর ইউরিন ইনফেকশন সেরে যাবার সাথে সাথে তারা ওভারঅল হেলথ এর বেশ উপকার পেয়েছেন, যেমন এনার্জি বুস্ট, স্কিন আর কালার ও টোন, রিংকলেস ( এইটা শোনার জন্য আমি মোটেও রেডি ছিলাম না; বেশ ইন্টারেষ্টিং লেগেছে। ক্র্যানবেরি নিয়ে পড়ালিখা করলে স্কিন এর এই উপকার এর কথা বলা হলেও এভিডেন্স শুনে ভালো লাগলো। উনারা আসলে একটা হেলথ ও বিউটি ড্রিঙ্কস হিসাবে কন্টিনিউ করছেন যেটা ২-৩ মাসের পর থেকে বোঝা যায়।
১ জন বললেন কিছুটা উপকার পেয়েছেন, কিন্তু কিছুদিন পরে আবার হয়েছে। বারবারই খেতে হবে কিনা জিজ্ঞাসা করেছেন।
আসলে ইউরিন ইনফেকশন এ খোদ আমেরিকাতে ৪০% মেয়েরা সাফার করে। ডাটা দেখলেই বুঝচ্ছেন নাম্বার তা কত বড়। এটি কালেভদ্রে পুরোপুরি সেরে উঠে। তাই বারবার এন্টিবাযোটিক্স এর মতো গুরুত্বপূর্ণ মেডিসিন না খেয়ে ক্র্যানবেরি হতে পারে ভালো সল্যুশন।
ডায়েট স্টোরে পাবেন ক্র্যানবেরি সুগার ফ্রি পাউডার। সামনে রমজান আছে সারাদিন পানি না খেয়ে অনেকের ইউরিন ইনফেকশন বেড়ে যাবে অনেক। সামান্য পরিমান আছে আমাদের স্টক এ। সংগ্রহে রাখতে পারেন।

No comments

Powered by Blogger.