Najmi fivrr 2
আমার ফ্রিল্যান্সিং যাত্রা।
এতটা পথ একদম সহজ ছিলো না। অনেক বাধা- বিপদ পার করেছি। শুরুর দিকে আব্বু যখন বাসার বাইরে যেত তারপর আমি লেপটপ নিয়ে বসতাম
মাঝে মাঝে রাত জেগে টিটোরিয়াল দেখেছি। কিন্তু রুমের লাইট বন্ধ করে। আমি যে ঘুমাইনি সেটা যেন বুঝতে না পারে
প্রতিবেশীর WIFI ইউস করেছি। বেশিক্ষন লেপটপ ইউস করলে বকা শুনতে হইছে। বোঝাতে পারি নাই, আমি বাইরে সময় কমিয়ে দিয়ে এখন থেকেই ভবিষ্যত নিয়ে ভাবতে শুরু করেছি। আজ আমার ছোট্ট ফ্রিল্যান্সিং জীবনের গল্প আপনাদেরকে শোনাবো।
সর্বপ্রথম আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যিনি আমাকে এই অর্জনের তৌফিক দিয়েছেন।
২০১৫ সালে ক্লেশ অফ ক্লেন এর এইডি বিক্রি করে ৫০০০+ টাকা ইনকাম করেছিলাম যখন আমার বয়স ১৫ বছর। তখন থেকেই মনে নিজে কিছু করে ইনকাম করার ইচ্ছা জন্মেছিলো।
আমি ২০১৬ সাল থেকে (এস,এস,সি পরিক্ষার পর) ইউটুবিং স্টার্ট করেছি(ফানি ভিডিও, শর্টফিল্ম ইত্যাদি) তখন থেকে মোবাইলে থাম্বনাইল ডিজাইন করেছি। ছবি ইডিট করেছি। ইউটুবিং করে খুব বেশি না হলেও, মোটমুটি টাকা ইনকাম করেছি। কিন্তু তখন ফ্রিলেন্সিং সম্পর্কে কিছু জানতাম না। এভাবেই ইউটুবিং আর পড়াশোনা করে দিন পার হচ্ছিলো। ২০১৭ পার হলো। ২০১৮ তে HSC পরিক্ষা দিলাম।
২০১৮ সালের শেষের দিকে আমরা জামালপুর অনলাইন বাজার নামে একটা ই-কমার্স প্রতিষ্ঠান শুরু করি। সেখানে প্রচুর সময় দেই। মার্কেটিং থেকে ডেলিভারি পর্যন্ত সকল কাজ আমরা নিজেরাই করি। কিন্তু, বেশকিছু প্রতিবন্ধতার কারনে ৪ মাস পর আমি এবং শাফি সরে দাড়াই। সফল হতে না পারলেও এখান থেকে যা কিছু শিখেছি তা সারাজীবন কাজে লাগবে।
মার্চ ২০১৯ঃ লেপটপ হাতে পাই। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাই লেপটপ পেতেও অনেক কিছু করতে হয়েছে। লেপটপ কিনলাম যেন থাম্বনাইল ডিজাইন আরো ভাল করে করতে পারি। নিজে যেন ভিডিও এডিট টাও করতে পারি। আর তার সাথে অনলাইনে কাজ করে যে ইনকাম করা যায়, সেটাও আমি জেনে গেছি। তাই লেপটপ কেনা।
মে ২০১৯ঃ আমি ইউটুব দেখে দেখে ফটোশপ আর ইলাস্ট্রেটর শিখতে থাকি। ( Graphic School Shohagh Hossen II ভাই দের ইউটুব চেনেল থেকে)
সেপ্টেম্বর ২০১৯ঃ বিবিএ প্রথম বর্ষের পরিক্ষা শেষ হয়। টুকটাক আর্ন করতে থাকলাম বাংলাদেশি ক্লাইন্ট থেকে। খুবি সামান্য। ৫-৬ হাজার টাকা ইনকাম করেছিলাম সেই বছর। তখন আমি টি-শার্ট ডিজাইন, ব্যনার ডিজাইন, লোগো ডিজাইন করতাম। সেইবছর টুকটাক ইনকাম করেই নিজেকে ফ্রিলান্সার ভাবতে শুরু করলাম। নতুন কাজ শেখা অফ করে দিয়েছিলাম। জানুয়ারি ২০২০ পর্যন্ত এভাবেই চললো।
ফেব্রুয়ারি ২০২০ঃ আমার ভুল টা ভাংতে কয়েক মাস সময় লাগে। ফেব্রুয়ারি থেকে কাজের প্রতি আরো মনযোগ বারিয়ে দেই। এই প্রথম সিরিয়াস হই।
মার্চ ২০২০ঃ লকডাউন শুরু হলো। তখন অনেক বেশি সময় দেওয়া শুরু করি। আমি কোন কোর্সে ভর্তি হইনি। সবকিছু ইউটুব এবং গুগল দেখে দেখে শিখেছি। দেশি বিদেশি অনেক ইউটুব চেনেলের ভিডিও দেখতাম তখন। কারো গাইডলাইন না থাকায় আস্তে আস্তে এগোচ্ছিলাম।
মে ২০২০ঃ মাইক্রোস্টোক সম্পর্কে জানি, এবং কাজ শুরু করি। সেই সময় Md Rafatul Islam ভাই এর সাথে পরিচয় হয়। তিনি ফাইভারে লেভেল ২ সেলার ছিল। তার কিছু করে কাজ করে দিতাম আমি। তিনি আমাকে কিছু পেমেন্ট করতো। তার সাথে কাজ করে ক্লাইন্ট হেন্ডেল করা কিছুটা শিখেছিলাম। আর আরেকটা কথা বলি, আমি সবসময় সবকিছু নিজে সলভ করার চেস্টা করেছি। অনেক টিটোরিয়াল দেখতাম। Fiverr Bangladesh ও বিভিন্য গ্রাফিক ডিজাইনের গ্রুপে সময় দিতাম।
জুলাই ২০২০ঃ খেয়াল করলাম ২০১৯ সালেই কিভাবে যেন ফাইভার একাউন্ট খুলেছিলাম। তাই সেই একাউন্টের জন্য ২ টা গিগ রেডি করলাম। সেই সাথে এডোবিস্টোক, সাটারস্টোক, পিকবেস্টে ফাইল দিতে থাকলাম।
সেপ্টেম্বর ২০২০ঃ আমার গ্রাফিক ডিজাইনের ইউটুব চেনেল শুরু করি। আমি মাইক্রোস্টকে ভাল করতে পারি নি। ফ্রিপিকে ৩ বার চেস্টা করেও ব্যর্থ হয়েছি। এদিকে ফাইভারেও সুবিধা করতে পারি নি। তখন কিছুটা হতাশায় ছিলাম। কিন্তু কাজ শেখা অফ রাখি নি। এখানে বলে রাখি মাইক্রস্টকে কাজ করেছিলাম বলেই ডিজানের অভ্যন্তরীণ বিষয় গুলো শিখতে পেরেছি। আস্তে আস্তে ডিজাইনের কোয়ালিটি বেড়েছে। কিছুদিন পর মনে হলো, এত কিছু জেনেও ফাইভারে ভাল করতে পারছি না। ভাল করার জন্য কারো গাইডলাইন দরকার। চিন্তাভাবনা করে এই প্রথম একটা কোর্সে ভর্তি হই, Merajul Aftab Asif ভাই এর Fiverr Flash Course.
অক্টোবর ২০২০ঃ কোন একটা কারনে আমি চাকরি খোজা শুরু করি। ১০/১২ হাজার টাকার একটা চাকরি পেলেই চলবে এমন অবস্থা।
কিন্তু লকডাউন চলছিল তাই কোন ইন্টারভিউ দিতে ঢাকা যাই নি
নভেম্বর ২০২০ঃ Asif ভাই এর কথামত পুরাতন ফাইভার প্রফাইল ডিলেট করে নতুন প্রফাইল খুলি এবং ফাইভারে গিগ দেই ৩ টা। কিন্তু কোন অর্ডার পাইনি। R If ভাই আমাকে একটা UK এর ক্লাইন্ট দিল। তার সাথে সুধু বারবার মিটিং ই হচ্ছিল। কাজ আর দিচ্ছিলো না। চিন্তিত ছিলাম খুব ফিউচার নিয়ে

ডিসেম্বর ২০২০ঃ আমার জীবন পরিবর্তনের মাস
বিহেন্স থেকে ক্লাইন্ট পাই। তার কাজ করে দেই। এতদিন কিন্তু আমি ২ টা ভাইয়ের আন্ডারে ফাইভারে কাজ ও করেছি (ইরেগুলার ভাবে)। মানে তাদের ফাইভারের কাজ করেছি এবং ফাইভারের মুল্যের ৫০% পেমেন্ট নিয়েছি। মাসের ১২ তারিখের দিকে UK এর ক্লাইন্ট আমাকে কাজ দেওয়া শুরু করে। আমি রিতিমত ব্যস্ত হয়ে যাই। সেই মাসে আমি ২২০০০
টাকা ইনকাম করি। এটাই ছিল আমার শুরু। কম বেশি ভালই কাজ করেছি এই পর্যন্ত। এখনোও উনি আমাকে কাজ দেয়।
জানুয়ারি ২০২১ঃ ফাইভারে প্রথম একটা অর্ডার পাই। সেটাও এক ভাই আমাকে রেফার করেছিলো সেইজন্য। তার পাশাপাশি UK এর ক্লাইন্টের সাথে কাজ চলতে থাকে।
ফেব্রুয়ারি থেকে এপ্রিলঃ ফাইভারে সেই ক্লাইন্ট আরো ২ টা অর্ডার করে। UK এর ক্লাইন্টের সাথে ভালই কাজ চলতে থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ব্যস্ত সময় পার করি। কারন UK এর ক্লাইন্ট অনেক কাজ দিচ্ছিলো।
এপ্রিল ২০২১ঃ UK এর ক্লাইন্ট টা ঘুরতে চলে যায়৷ হাতে কাজ নাই। কি একটা অবস্থা
এদিকে Asif ভাই এর কোর্সে থাকা আমার ব্যচমেট কয়েকজন ফাইভারে লেভেল ১ সেলার হয়ে গেছে
কিন্তু আমার গিগ কোন ভাবেই রেংক করাতে পারছিলাম না। এই ভেবে ভেবে আরো ডিপ্রেশনে চলে গেলাম

মে ২০২১ঃ Rafat ভাই আগে থেকেই আমাকে বারবার বলছে যে, তানভীর তোমার UK এর ক্লাইন্টটাকে ফাইভারে নিয়ে যাও। আমার ক্লাইন্টও আমাকে বলেছে। কিন্তু আমি শুনিনি। আমি রাফাত ভাইয়ের পেপালে পেমেন্ট নিতাম। ভাবতাম ২০% টাকা ফাইভার কে কেন দিবো আমি। $50 দেওয়া মানে 4000 টাকা গচ্চা
। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে ক্লাইন্টকে ফাইভারে আনলাম
মাসের শুরুর দিকে $320 এর একটা পেমেন্ট ভেংগে ভেংগে ৬ টা অর্ডার একই গিগে নিয়ে নিলাম। গিগ এর ইম্প্রেশন ক্লিক বাড়তে থাকলো। ক্লাইন্টের মেসেজ পেলাম। আরো ২/৩ টা কাজের পেমেন্ট নিলাম ফাইভারে। ১৫ তারিখে লেভেল ওয়ান সেলার হয়ে গেলাম
সেই মাসে ৪-৫ টা নতুন ক্লাইন্টের কাজ করলাম ফাইভাবে।
জুন থেকে সেপ্টেম্বর ২০২১ঃ যতগুলো অর্ডার পেয়েছি সব ৫ স্টার। কোন খারাপ রেটিং নাই। ফাইভারে গিগ আস্তে আস্তে রেংক করলো। আরো কাজ আসতে থাকলো। এভাবেই কাজ চলতে থাকলো। (ফাইভারে এবং ফাইভারের বাইরে)

অক্টোবর ২০২১ঃ এরই ধারাবাহিকতায়, আল্লাহর ইচ্ছায়, আজ আমি ফাইভারে লেভেল টু সেলার

পোস্টে অনেক কিছুই এড করতে পারলাম না। এমনিতেই পোস্ট অনেক বড় হইছে। আরো বড় করলে অনেকে আবার লাঠি হাতে আমাকে খুজবেন


অনেক বিগিনার ফ্রিলেন্সার ভাই মেসেজ করে জানতে চান আমি কিভাবে শুরু করেছি, কত দিন কাজ করি। তাই তাদের জন্য এই পোস্ট। আশাকরি কিছুটা হলেও আপনাদের অনুপ্রেরণা যোগাবে।
এখানে বিগিনার ভাইদের জন্য বলে রাখি, যদি ২০২০ সালের শুরু তে আমার ভুল বুঝতে না পারতাম, নতুন করে কাজ শেখা শুরু না করতাম, তাহলে অনেক আগেই আমি ছিটকে পড়তাম। এ জীবনে ডলার পাওয়া হত না
ওইসময়ে ভাবতাম ফ্রিলেন্সার হয়ে গেছি
কিন্তু এখন বর্তমানে দেখি আমি কিছুই না। মাত্র বিগিনার থেকে মিড লেভেলে আসেছি
তাই বলবো কাজ শিখুন। লেগে থাকেন সৎ ভাবে। একদিন তার ফল পাবেন।
ধন্যবাদ জানাই সকল শ্রদ্ধেয় বড় ভাইদের। যাদের কাছ থেকে সরাসরি সাপোর্ট পেয়েছি এবং যাদের কাছ থেকে সরাসরি সাপোর্ট না পেলেও তাদের ইউটুব চেনেল ফলো করে আজ এ পর্যন্ত আসতে পেরেছি।

সবার মতামত জানাবেন। ভুল ট্রুটি মাফ করবেন। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।
No comments