Header Ads

Header ADS

Early Childhood Educator. আমিও এই কোর্সে রেজিস্ট্রেশন করেছি

 আমার আইডিতে একজন মেয়ে আছে। নাম মুন্নি। সে আমাকে একদিন মেসেঞ্জারে নক করে বলল, "আপু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি।" আমি বললাম, ঠিক আছে।

সে বলল, "আপু, আমি জানি আপনি তো Early Childhood Educator. আমিও এই কোর্সে রেজিস্ট্রেশন করেছি সেপ্টেম্বর থেকে ক্লাস।" আমি বললাম খুব ভালো। সে বলল, আপু, নিউকামার হয়ে কানাডায় আসার পর Dollarama মানে একটা স্টোরে কাজ করতাম। মিনিমাম ডলার সেলারি পেতাম। কিন্তু আপু ঐ চাকরিটা তো সারাজীবন করা যাবে না।"
এখানে একটুখানি বলি যারা কানাডায় প্রথম আসেন বা নিউকামার তারা অনেকেই প্রাথমিক জব হিসেবে এখানকার বিভিন্ন স্টোর যেমন; Dollarama, Tim Hortons, McDonald, Walmart আরো অনেক স্টোর আছে সেখানে কাজ করতে থাকেন। পরে পড়াশোনা করে প্রফেশনাল চাকরি নেন। এসব স্টোরে বা যেকোনো ফেক্টরিতে বেতন মিনিমাম ডলার।
যাই হোক, মুন্নি বলল, "আপু, আমাকে কয়েকজন বাঙালি বলেছে কেন Early Childhood Education পড়তে যাচ্ছ? এই কোর্স করে চাকরিতে তেমন কোনো ভালো বেতন পাওয়া যায় না। তাছাড়া ডেকেয়ারে কাজ করতে হবে। এসব কাজ অতটা ভালো না। আপু, আমাকে একটু গাইড করেন। আমি বুঝতে পারছি না কোর্সটা শেষ করব কিনা।"
আমি মুন্নিকে বললাম, কে কি বলল না শোনে তোমার যদি ভালো মনে হয় জাস্ট ক্যারি অন। তাছাড়া যেসব বাঙালি তোমাকে বলেছে যে ECE করে লাভ নেই তারা হিংসা করে বলেছে। তারা চায় যে তুমি যেন ভালো কিছু করতে না পার। ECE করে চাকরি পাওয়া যায় না এমনটা খুবই কম। বরং অন্যান্য জবের তুলনায় এই চাকরিটাই ভালো পাওয়া যায়। তাছাড়া তুমি যদি ডেকেয়ারে চাকরি না করতে চাও তো অনেক অপশন রয়েছে। Toronto District School Board TDSB তে ECE দের নেওয়া হয়। বেতন 30-32 ডলার প্রতি ঘণ্টায়।
ডেকেয়ারেও পাওয়া যাবে 19 ডলার থেকে 29 ডলার পর্যন্ত প্রতি ঘণ্টায়। তাছাড়া বেনিফিটস তো রয়েছেই।
তখন সে বলল, আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনোবলটা ফিরিয়ে দিলেন। জানেন, আমাকে অনেকেই বলে, তুমি মুটিয়ে যাচ্ছ এটা সেটা। আমি ঘরে বসে থাকব না। যা হোক করব।
সে ECE কোর্স শুরু করল এবং দেড় বছরের মাথায় শেষও করে ফেলল। আমাকে বলল, "আপু, আমি গ্রাজুয়েট হয়ে গেছি। আমাকে একটু লিংক দেন চাকরি খোঁজার। আমি বললাম indeed এ সার্চ কর। অনেক চাকরির খোঁজ পাবে। প্রথমে সে পার্টটাইম হিসেবে টরন্টোর বাইরে উইটবিতে একটা ডেকেয়ারে চাকরি পায়। অনেক দূর বাসা থেকে তাও চাকরিটা করেছে। কারণ অভিজ্ঞতা থাকলে ভালো। তারপর আমাকে জানালো "আপু, আমি ফুল টাইম পার্মানেন্ট চাকরি পেয়েছি বাড়ির পাশে। আমার বেতন প্রথমে ঘণ্টায় 24.55 ডলার দেবে। পরে বাড়বে।
আমি খুব খুশি হলাম। পরে সে জানাল, "আপু, আমি একটা বাড়িও কিনেছি।" বিভিন্ন ভিডিওতে দেখেছি সুন্দর বাড়ি।
আমি যখন প্রথমে কোর্স করতে গিয়েছিলাম, আমার দিব্যি মনে আছে কয়েকজন বাঙালি আমাকে নিরুৎসাহিত করেছিলেন। বলেছিলেন, "এই কোর্স করে অন্যের বাচ্চাদের টেককেয়ার করতে যাবেন কিসের জন্যে?" ভালো যে তাদের কথায় আমি কর্ণপাত করিনি। আমিও কোর্স শেষ করেছি। ডেকেয়ারে চাকরি করছি। গতকালকে ট্যাক্স রিটার্ন করেছি। আমার 2022 এর টোটাল ইনকাম হয়েছে মোর দ্যান 60 thousand. এখানে মোটামুটি ভালো চাকরিতেও 50 thousand পাওয়া যায় কমই সেখানে আলহামদুলিল্লাহ আমি ECE চাকরি করে 60 পাচ্ছি কোনোভাবেই ছোট করে দেখার নয়।
কোনো কোনো সময় নিজের সিদ্ধান্তও ভালো হয়। আবার কখনো কখনো অন্যের পরামর্শও কাজে লাগে। তবে নিজের কাছে যেটা ভালো মনে হবে সেটাতেই আপনি সুখী হবেন।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
ফটোগ্রাফি বাই মি।

No comments

Powered by Blogger.