Header Ads

Header ADS

Vola

 আনুমানিক ৩ মাস আগে আমার বাসায় ভোলা'র এক কাজের মেয়ে ছুটা কাজ নেয়! তার আচার-আচরণ শুরু থেকেই অদ্ভুত ছিলো!!কেমন ভাবে যেনো তাকাতো!!

যাইহোক সচরাচর আমার হাজবেন্ড সকালে ঘরে নাস্তা করে না! বাহিরে নাস্তা করে!!
কিন্তু একদিন সকালে সে ঘরেই নাস্তা করে এবং ঐ কাজের মেয়ে পাকের ঘরের কাজ রেখে - খাবার ঘরে দাড়িয়ে তার দিকে অপলক দৃষ্টি তে তাকিয়ে থাকে - আমার সামনেই!!
কিন্তু আমি তেমন কিছু ভাবিনি!!
তার পরের দিন থেকে সেই কাজের মেয়ে প্রতিদিন আমার হাজবেন্ড নাস্তা খাবে কি না / বা কেনো খাবে না!
একের পর এক প্রশ্ন করে আমাকে!!
যাইহোক ৪/৫ দিন পর সে হাতে ১টা নতুন অনেক বড় তাবিজ বেধে আসে এবং তা আমার চোখে পরে!
আমি জিজ্ঞেস করি - এটা কি?
সে বলে ঃ আমার জামাই গত কোরবানি ঈদে আমায় ছাইড়া গেছিলো গা - পরে আমি এ তাবিজ লাগাইছি -
এ তাবিজ হেরে আমার কাছে আইনা দিছে - আজকে ৪ মাস ধইরা!!
বিষয় টা নিয়ে আমি আর কোন কিছু জিজ্ঞেস করিনি!!
তার ২ দিন পর হঠাৎ আমার স্বামী দুপুর বেলা বলতে থাকে যে তার অনেক খারাপ লাগছে এবং এ অবস্থায় সে এক দাওয়াতে যায় আর সেখানে যেয়ে অসুস্থ বোধ করতে থাকে!! এবং এক পর্যায় সে জ্ঞান হারায় ফেলে!!
তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দেখা যায় তার সব কিছু স্বাভাবিক আছে!!
(সে কাজের মেয়ে আমাদের রান্নার কাজ করতো)
যাইহোক ঐদিন আমি অনেক ভয় পাই আর আমার মাথায় তার এ হঠাৎ এমন হওয়ার কারণ ঘুরপাক খাচ্ছিলো!!
তার পরের দিন ঐ কাজের মেয়ে আবার সকালে আমার হাজবেন্ড কোথায় জিজ্ঞেস করতে থাকে!!
এখন আমার সন্দেহ হওয়া শুরু হলো!!
আমি বিষয় টা শুরু থেকে আমার বড় মেয়ের সাথে শেয়ার করি!! সে পরের দিন সেই কাজের মেয়ের হাত ধরে তাবিজ টা কেটে ফেলে নিয়ে নেয়!!
এখন আমি তাকে প্রশ্ন করলাম - তোমার জামাই যদি গত ১০ মাস আগে তোমায় ছেড়ে চলে যেয়ে থাকে আর এটা যদি ১০ মাস আগের তাবিজ হয়ে থাকে তাহলে এমন নতুন কেনো!!
সে পুরো চুপ!!
এখন আমি তাকে বিদায় করে দিলাম এবং এই তাবিজ টা খুলে চেক করলাম!
কিন্তু অদ্ভুত বিষয় এই যে -
সে যেদিন থেকে আমার বাসায়,আসা বন্ধ করছে - সে দিন থেকে আমার স্বামী আমাকে এক চুল পরিমাণও সহ্য করতে পারছে না - এমনকি সে আমার সাথে এতো খারাপ ব্যবহার করছে যে - আমি আমার এতো বছর এর সংসারে এ ব্যবহার পাইনি!!
এখন সে আমায় ঘরে থেকে বের করে দিসে এবং তালাক চাচ্ছে!! এবং সে যখন ই আমার সাথে ফোনেও কথা বলে!!
তা পুরোপুরি ভাবে মনে হচ্ছে যে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ কথা বলছে!!
আমি বুঝতে পারছি কিছু একটা গড়মিল হচ্ছে কিন্তু জানি না কি করবো বা করা উচিৎ??
যদি একটা বুদ্ধি বা পরামর্শ দিয়ে সাহায্য করতেন আমার অনেক বড় উপকার হতো!!
জাজাকাল্লাহ খাইরান 💟

No comments

Powered by Blogger.