***মেয়োনিজ***
***মেয়োনিজ***
জেনে নিন মেয়োনিজ এর ব্যাবহার ও তৈরি পদ্ধতি ট্রিক্স সহ।
-------------------
"পারফেক্ট মেয়োনিজ তৈরি করুন সহজেই" বাজার থেকে কেনা এক বোতল মেয়োনিজের দাম তো অনেক, আবার মান নিয়েও মনে প্রশ্ন থাকে। মেয়োনিজ সাধারণত - শর্মা, যে কোনো ফ্রাই, বার্গার, গ্রিল, স্যান্ডউইচ, হটডগ, চিকেন বা বিফ বান, পেটিজ, টোস্ট বা পাউরুটির সাথে খাওয়ার জন্য ব্যবহার করা হয়। চলুন জেনে নেই পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি তৈরির পদ্ধতি।
• ডিম– ১টি
• সাদা সরিষার গুঁড়ো- ১/২চা চামচ
• সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ ( ঐচ্ছিক)।
• লেবুর রস/ভিনেগার- ১টেবিল চামচ
• চিনি– ১ চা চামচ
• লবণ- সামান্য
• তেল- ২/৩ কাপ অলিভ অয়েল (এক কাপের তিন ভাগের দুই ভাগ অলিভ অয়েল)। না থাকলে কুকিং অয়েল ও নিতে পারেন।
*গুড়ো দুধ ৩ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালী :-
১) প্রথমে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিন। আলাদাভাবে বিটার দিয়ে ফেটিয়ে নিতে হবে।
২) এবার দুটো মিশ্রণকে একসাথে করে এর মধ্যে সাদা সরিষার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, গুঁড়ো দুধ, সামান্য লবণ ও চিনি মিশিয়ে নিন একটি পাত্রে।
৩) তারপর মিক্স করে রাখা উপকরণ গুলো একটি ব্লেন্ডারে নিন। ৫ মিনিট বিট করুন। ধীর গতিতে ব্লেন্ডার চলবে এবং উপর থেকে অল্প অল্প করে তেল ঢালতে হবে।
৪) ৫ মিনিট পর পর তেল দিতে হবে আধা কাপ এর কম করে। একবারে সবটুকু দিয়ে দিলে কিন্তু মেয়োনিজ জমবে না।
৫) মিশ্রণটি ঘন হয়ে জমে গেলে সাথে সাথে ব্লেন্ডার বন্ধ করে দিন। যদি বেশি করে বানাতে চান তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে দিন। ব্লেন্ডার না থাকলে হ্যান্ড হুইস্কার দিয়ে বানান, ১৫ থেকে ২০ মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে!
সাবধানতা
১) মেয়োনিজ বানানোর সময় ফ্রিজে রাখা ডিম সরাসরি ব্যবহার করবেন না। ডিম ফ্রিজ থেকে বের করে আগে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। ডিমের সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুম নিতে পারেন। 2 টা ডিমের কুসুম নেবেন, তাহলে তাড়াতাড়ি ঘনো হবে। ডিমের সাদা অংশ মেয়োনিজ পাতলা করে দেয়।
২) তেলের পরিমাণ নির্ভর করে ডিমের সাইজের উপর। ব্লেন্ডারে যখনই মিশ্রণটি একদম ঘন হয়ে যাবে, তখনই বুঝবেন যে আর তেল দিতে হবে না। ডিম ছোটো হলে 2 টা দিতে পারেন, অথবা তেল কম দিতে পারেন।
৩) যদি বানানোর সময় মেয়োনিজ ফেটে যায়, তাহলে আরেকটা ডিম ফাটিয়ে কুসুম নিয়ে ব্লেন্ড করতে থাকুন। এতে মিশ্রণটি জমে যাবে। বেশি ডিম দিলে গন্ধ আসবে।
৪) স্বাদের ভিন্নতা আনার জন্য ধনেপাতা, রসুন, পুদিনা পাতা বা পছন্দমতো উপকরণ দিতে পারেন।
৫) এটা ২-৩ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ১ সপ্তাহের জন্য করতে চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিতে পারেন।
৬) শর্মা তে ব্যাবহারের জন্য মেয়োনিজ আর টমেটো চিলি সস মিক্স করে নিন। আর আলাদা ভাবে তেতুল সস ব্যাবহার করুন, শশা কুচি দিন, পেঁয়াজ কুচি দিন, কাচা মরিচ ঝুড়ি কুচি দিন অল্প।
নোট:::- মোনে রাখবেন হ্যান্ড বিটার বা হুইসকার দিয়ে মেয়োনিজ ধৈর্য ধরে বানাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে মেয়োনিজ বানাতে। 2 মিনিটে কোনো দিন ও ব্লেন্ডার ছাড়া মেয়োনিজ হবে না। গুড়ো দুধ দিলে সময় কম লাগে।
* তাহলে জানা হয়ে গেল ঘরে কিভাবে সহজেই পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি বানিয়ে নেওয়া যায়। এই মেয়োনিজ তৈরি করে ফ্রেশ অবস্থায় খেয়ে নেওয়াই ভালো, তাতে ব্যাকটেরিয়া তৈরি হবার সুযোগ থাকে না। বারবিকিউ চিকেন, স্যান্ডউইচ, বার্গার, শর্মা বা যে কোন ফাস্টফুড আইটেমের সাথে দারুণ মানিয়ে যাবে এটি। তাহলে স্বাদ ও মান নিয়ে আর কোনো আপোষ নয়, বাসায়ই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো মজাদার মেয়োনিজ।
No comments