HSc পরীক্ষা যারা দিচ্ছে তাদের সারাদিনের খাদ্য তালিকা কেমন হতে পারে
HSc পরীক্ষা যারা দিচ্ছে তাদের সারাদিনের খাদ্য তালিকা কেমন হতে পারে, তার একটা নমুনা দিলাম-
ঘুম থেকে উঠে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১টেবল চামচ চিয়া সিড ও অর্ধেক লেবু
• নাস্তা-
o ১ গ্লাস দুধে ১ কাপ লাল চিড়া / ওটস- কলা-আপেল- কাজুবাদাম বা,
o ৩পিস ব্রাউন পাউরুটি টোস্ট- পিনাট বাটার-কলা/আপেল
• মধ্যকালীন নাস্তা
o ১/৪ কাপ মিক্সড বাদাম / ড্রাই ফ্রুটস + যেকোন টক ফল বা,
o প্রোটিন নাড়ু/ নারকেলের নাড়ু ৩টা+ কলা/ আম বা,
o ওটস বার/ গ্রানোলা বার + কলা/ আম বা,
o ডিম সেদ্ধ ১টা + কলা/আম
• দুপুরের খাবার
o ভাত ১ প্লেট + ১/২ কাপ শাক+ ১ কাপ সবজি + ২ পিস মাছ/মাংস+ পাতলা ডাল বা,
o সবজি খিচুড়ি ১ প্লেট + মুরগি ২ পিস + শশা ও ট্ক দইয়ের রাইতা
o খাবারের পর ১ গ্লাস কুসুম গরম পানি খাবে
• সন্ধ্যার নাস্তা
o ভুট্টা সেদ্ধ করে চাট মসলা দিয়ে মেখে দিন + ১ পিস পনির + টক ফল বা,
o মিষ্টি আলু সেদ্ধ ২টা + যেকোন ফল + ১ পিস পনির বা,
o গ্রিন বা সটে করা ভেজিটেবলের সাথে পনির গ্রেট করে দিয়ে মেল্ট করে দিন বা,
o চিকেন- ভেজিটেবল সুপ + গাজর /আলু/বিট এয়ার ফ্রায়ারে দিয়ে চিপ্স করে দিন বা,
o ২ভাগ সবজি ও ১ ভাগ নুডুলস/পাস্তা পনির দিয়ে বা,
o ১ পিস গ্রিল চিকেন + ১ গ্লাস টক দইয়ের লাসসি বা,
o দুধ- খেজুর-কাজুবাদাম-কলা দিয়ে তৈরি ১ গ্লাস মিল্কশেক + ওট্মিলের বিস্কিট
• রাতের খাবার
o ভাত ১/২ প্লেট + ১ কাপ সবজি + ২ পিস মাছ/মাংস বা,
o দুধ-ভাত, আম বা কলা দিয়ে
• রাতে ঘুমাতে যাওয়ার আগে ১ গালস হলুদ দুধ
সারাদিন পড়াশোনাতে থাকলে স্বাভাবিক ভাবেই অনেক ক্ষুধা লাগে। তাই এই রুটিনের বাইরেও যদি ক্ষুধা পায়, তাহলে এখাবার গুলো দিবেন~
• ১ কাপ দুধে ২ টেবল চামচ চিয়া সিড ভিজিয়ে রেখে সাথে আম/কলা ও বাদাম দিয়ে ডেসার্ট করে দিন বা,
• খেজুর, কাজু বাদাম, কিসমিস, নাড়ু ইত্যাদি পড়ার টেবিলে দিয়ে রাখুন
• পিনাট বাটার দিয়ে আপেল দিন বা,
• ডার্ক চকোলেট দিন বা,
• টক দইয়ের সাথে যেকোন মিষ্টি ফল কেটে দিন বা,
• ব্ল্যাক কফি + ২ টা ওট্মিলের বিস্কিট
যেদিন পরীক্ষা থাকবে সেদিন -
• পানির বোতলে গ্লুকোজ পাউডার মিশিয়ে দিন বা গুড়-লবণ-লেবু-চিনি দিয়ে শরবত করে দিন
• পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে ডার্ক চকলেটের ২টা বার খাইয়ে দিন
সতর্কতা-
• এখন ডেঙ্গু, সিজনাল জ্বরে সবাই আক্রান্ত হচ্ছে। তাই রোগ প্রতিরোধক খাবার খাদ্য তালিকায় রাখুন। এক্ষেত্রে প্রতি মধ্যকালীন নাস্তার পর গ্রিন টি দিন, পানি গরম করার সময় এতে আদা, লেবু, দারুচিনি, লবঙ্গ, হলুদ এসব দিন।
• বাইরের খাবার ফাস্ট ফুড, রিচ ফুড, কোন ড্রিংক্স একেবারেই দিবেন না, এতে হজমজনিত সমস্যা গ্যাস্ট্রিক, ডায়রিয়া সমস্যা হতে পারে।
পরীক্ষা চলাকালীন সুস্থ থাকা সবচেয়ে বড় কথা, অসুস্থ হয়ে গেলে পরিক্ষায় অংশ গ্রহণ করতে না পারার মত দুর্ঘটনাও ঘটতে পারে।
ধন্যবাদ 
No comments