Header Ads

Header ADS

কক্সবাজার বীচে যখন নামবেন

 ছোট ছোট কিছু টিপস:

১. কক্সবাজার বীচে যখন নামবেন- খালি পায়ে হাটার চেষ্টা করবেন। বিকেল বেলায় যখন রোদ কম থাকে।
২. সাগরে অবশ্যই গোসল করবেন, সাতার কাটবেন। কিন্তু যেখানে লাইফগার্ড আছে, শুধু সেখানে। অন্তত একজন পানিতে না নেমে নিজেদের জিনিসপত্র পাহাড়া দিবেন। যিনি যারা পানিতে নামবে তাদের প্রতি ও খেয়াল রাখবেন যাতে বিপদ হলে লাইফগার্ড কল দিতে পারেন।
৩. যে কোন বিপদে টুরিস্ট পুলিশের সহযোগিতা নিন।
৪. ফটোগ্রাফার ঠিক করবেন আধাঘন্টা বা ঘন্টা হিসাবে, ফটো হিসেবে নয়।
৫. সি এন জি / টমটমে কোথাও গেলে গাড়ীর রেজিস্ট্রেশন এর ফটো, ড্রাইবারসহ তুলে নিন জার্নি শুরুর আগেই। ড্রাইবারের নাম্বার ও নিয়ে রাখুন।
৬. সকাল ৮-১১ টা, বিকেল ৪-৬ টা মেরিন ড্রাইবে জ্যাম হবার সম্ভাবনা বেশী। পারলে অন্য সময়ে জার্নি করুন।
৭. জোয়ার ভাটা দেখে পানিতে নামুন। সাতারকাটার জন্য সাগরে বেশীদুরে যাবেন না।
৮. আপনি যে হোটেলে থাকবেন, তাতে সুইমিংপুল না থাকলে শৈবাল হোটেলের পুলে মাত্র ২০০/- টাকায় ব্যবহার করতে পারেন। রয়েল টিউলিপ ওয়াটার পার্কেও যেতে পারেন। তবে, সাগরে যদি ভালমত গোসল করতে পারেন, আমরা রিকমেন্ড করি, পুল ব্যবহার না করা। কারন এটি খুব বেশী স্বাস্হ্যকর নয়।
৯. রাত ১০ টার পর মেরিন ড্রাইব বা কোন অন্ধকার রোডে যাবেন না। তবে নিজের গাড়ী নিয়ে আসলে নিরাপদ।
১০. কক্সবাজার ভ্রমনে, সাথে কোন দামী জিনিসপত্র যেমন অলংকার নিয়ে আসবেন না।
ইনানীতে Britannia Beach Resort ( Whatsapp 00447868274977 ) ছাড়া ও কক্সবাজার শহরে আমাদের রয়েছে Hotel Diamond Palace ( Call 01822535001 ) - ভাড়া ১০০০-২৫০০ এর মধ্যে, আর Diamond Angel ( +880 18 6694 5515) ভাড়া ৮০০-১৫০০ টাকা।

No comments

Powered by Blogger.