Header Ads

Header ADS

বাড়ি নির্মাণে Steel Rod (স্টিল রড )ঃ

 Steel Rod (স্টিল রড )ঃ বাড়ি নির্মাণে অন্যতম প্রধান উপাদান হচ্ছে রড। আপনারা যখন বাড়ি নির্মাণ করবেন তখন যে কোন উপাদান ব্যবহারে ইঞ্জিনিয়ার এর সাথে পরামর্শ করে নিবেন...

▶️ নির্মাণ কাজে রডের ব্যবহার পদ্বতিঃ নির্মাণ কাজ করার সময় রড মোটামোটি ভাবে সোজা রাখতে হবে। রড ব্যবহারের পূর্বে সিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নেয়া ভালো হবে।
▶️ প্লেইন ও ডিফর্ম রডের বা বাঁকানো রডের মধ্যে পার্থক্যঃ এটা জানা থাকলে আপনি কাজের সময় সতর্ক থাকতে পারবেন।যেমন M.S (Mild Steel) রড মসৃন আবরণ থাকার ফলে কনক্রিট এবং রডের বন্ড শক্তি ডি-ফরমড রডের তুলনায় কম থাকে । ডি-ফরমড রড দড়ির মত পেঁচানো থাকে যা কংক্রিট এবং রডের সংযোগ শক্তি বৃদ্ধি করে।
▶️ স্টীল রডঃ RCC ঢালাইয়ে M.S রড ব্যবহার হয়ে থাকে।
▶️ ডি-ফরমড রডের ব্যবহারের উপকারিতাঃ ডি-ফরমড রডের দাম কিছু বেশি হলে মিস্ত্রী খরচ কম হয়।
▶️ রড ব্যবহারে শতর্কীকরণ নির্দেশিকাঃ নির্মাণ কাজে রড ব্যবহারের পূর্বে স্বীকৃত প্রতিষ্ঠান অথবা নির্মাণ ইঞ্জিনিয়ার অথবা কনসালটেন্ট ইঞ্জিনিয়ার কর্তৃক রডের গুণাগুন পরীক্ষা করা অত্যাবশক।
▶️ রড সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য জেনে নিনঃ
১) ১ টন রড= ১০০০ কেজি রড
২) রড সাধারণত ২ গ্রেড যেমনঃ ৪০ গ্রেড , ৬০ গ্রেড।
🟢 স্টীল রডের সাধারণ ব্যবহার (নমুনাস্বরূপ)ঃ
➖ ৩ বা ৪ সুতা রড (৩/৮” , ১/২” ডায়া বা ১০ ,১২ মিলি ) সাধারণত বাড়ি বা ভবনের স্ল্যাবের রড হিসাবে ডিজাইনার কর্তৃক ব্যবহার হয়।
➖ ৫ বা ততোধিক সুতা রড (৫/৮” ডায়া বা ১৬ মিলি) কলাম ফাউণ্ডেশন ফুটিং এবং বিমের রড হিসাবে ব্যবহার হয়।
➖ ২ বা ৩ সুতা রড (১০ মিলি রড ) স্টীরাফ বা টাই রড হিসাবে বিমে ও কলামে ব্যবহার করা হয়।
বিঃদ্রঃ রডের ব্যবহার ডিজাইন ইঞ্জিনিয়ার কর্তৃক পরিবর্তনশীল…
ধন্যবাদ,

No comments

Powered by Blogger.