ইউরোপে থাকলে এই ৪টা সাপ্লিমেন্ট
ইউরোপে থাকলে এই ৪টা সাপ্লিমেন্ট না নিলে শরীর-মন দুটোই ধীরে ধীরে ভেঙে যাবে —বিশেষ করে যারা ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম বা অস্ট্রিয়াতে থাকেন, তাদের জন্য এই পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ। 🇪🇺
এই দেশগুলোতে রোদ কম, ঠাণ্ডা বেশি, কাজের টাইম কঠিন, আর খাদ্যাভ্যাসও ভিন্ন। এই লাইফস্টাইলে অনেক কিছু হারাচ্ছে আমাদের শরীর, কিন্তু আমরা বুঝতে পারি না।
যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন (রেস্টুরেন্ট, ওয়্যারহাউজ, কারখানা, ক্লিনিং), নিয়মিত রোদে বের হন না, হালাল-ভেজিটেরিয়ান খাদ্য খান, বা ঘন ঘন ক্লান্ত হয়ে পড়েন — তাদের জন্য এই সাপ্লিমেন্টগুলো মাস্ট।
কোন কোন সাপ্লিমেন্ট দরকার?
১. Vitamin D3
• এই দেশে রোদ কম, তাই শরীর নিজে থেকে Vitamin D তৈরি করতে পারে না।
• হাড় শক্ত রাখতে, ইমিউন সিস্টেম ভালো রাখতে এবং মন ভালো রাখতে এটা খুব জরুরি।
• প্রতিদিন 1000-2000 IU (২৫–৫০ মাইক্রোগ্রাম) খাওয়া যায়।
• খাওয়ার উপযুক্ত সময়: সকালে খাবারের সাথে।
ভালো ব্র্যান্ড:
Solgar Vitamin D3 1000 IU
কোথায় পাবেন: Amazon.de
দাম: ৬০-৭০ ডেনিশ ক্রোনার
লিংক: https://www.amazon.de/dp/B0013OVZAG
২. Omega-3 (Fish Oil)
• ইউরোপিয়ান খাদ্যে ওমেগা-৩ খুব কম থাকে, ফলে ব্রেন ও হার্টে প্রভাব পড়ে।
• মন, চোখ ও হার্ট ঠিক রাখতে প্রতিদিন 1000 mg EPA + DHA নেয়া ভালো।
• দুপুরে খাবারের পরে খাওয়া ভালো।
ভালো ব্র্যান্ড:
Norsan Omega-3 Total (liquid)
কোথায় পাবেন: norsan.dk
দাম: ১৫০-২০০ ডেনিশ ক্রোনার
লিংক: https://www.norsan.dk/produkt/omega-3-total/
৩. Vitamin B12
• যারা মাংস কম খান, তাদের মধ্যে B12 ঘাটতি বেশি দেখা যায়।
• এটা শক্তি ও ব্রেন ফাংশনের জন্য খুব জরুরি।
• প্রতিদিন না, সপ্তাহে ২–৩ দিন খেলেই যথেষ্ট।
ভালো ব্র্যান্ড:
Nature’s Bounty B12 1000 mcg
কোথায় পাবেন: Amazon.de
দাম: ৫০-৬০ ডেনিশ ক্রোনার
লিংক: https://www.amazon.de/dp/B002LMXTIU
৪. Magnesium
• যারা রাতে ঘুমাতে পারেন না, স্ট্রেসে থাকেন, বা দাঁড়িয়ে কাজ করেন তাদের জন্য জরুরি।
• এটা ঘুম, পেশি ও নার্ভ রিল্যাক্স করে।
• রাতে ঘুমানোর আগে খাওয়া সবচেয়ে ভালো।
ভালো ব্র্যান্ড:
Solgar Magnesium Citrate
কোথায় পাবেন: Amazon.de
দাম: ৭০-৮০ ডেনিশ ক্রোনার
লিংক: https://www.amazon.de/dp/B0013OVWFW
কারা সবচেয়ে বেশি প্রয়োজনীয় এই সাপ্লিমেন্টগুলো?
• যারা রেস্টুরেন্ট বা ফ্যাক্টরিতে ডেইলি ৮-১০ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করেন
• যারা নিয়মিত রোদে বের হন না
• যারা একা থাকেন, রান্না করেন না, বা হালাল খাবারে সীমিত থাকেন
• যারা নিজের শরীরের প্রতি যত্ন নিতে চান
সহজ রুটিন (কনসিস্টেন্ট থাকলেই ফল দেখবেন)
• সকালের খাবারের সাথে: Vitamin D3 + Omega-3
• রাতে ঘুমানোর আগে: Magnesium
• সপ্তাহে ২–৩ বার: B12
ফ্রি টিপস
আপনার স্থানীয় lægehus বা GP এর কাছে গিয়ে একবার Vitamin D ও B12 এর ব্লাড টেস্ট করিয়ে নিন। ডেনমার্কে এটা একেবারে ফ্রি। যদি লেভেল কম থাকে, তখন তারা প্রেসক্রিপশন দিয়ে আরও শক্ত ডোজ দেবে —সেটাও ফ্রি!
⸻
No comments