Header Ads

Header ADS

নরমাল ডেলিভারির জন্য জিম বল

অনেকেই প্রশ্ন করেছেন নরমাল ডেলিভারির জন্য জিম বল কীভাবে কাজ করে বা আমি কীভাবে ব্যবহার করেছি। সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার প্রেগন্যান্সির শুরুতেই মাইন্ডসেট ঠিক করতে হবে, আপনি নিজেকে লেবার পেইন ওঠার পর কোন অবস্থায় দেখতে চান। আমি শুরু থেকেই ডিটারমাইন্ড ছিলাম আমি নরমালেই চেষ্টা করবো যত কষ্টই হোক! অনেকেই বলে "তুমি কত লাক্যি! তোমার নরমালে হয়ে গেল" কথাটা শুনলে নিজেকে খুব ছোট ছোট লাগে। কেনো জানেন? এই "লাক"টাকে নিজের অনুকূলে আনতে আমার পুরো প্রেগন্যান্সিতে প্রচুর কষ্ট কর‍তে হয়েছে। অবশ্যই কদরআল্লাহ! আল্লাহ না চাইলে আমি যত চেষ্টাই করি নরমালে হতো না। কিন্তু আল্লাহ আপনার চেষ্টাটাই দেখবেন। আমি প্রেগন্যান্সিতে কখনো হেলান দিয়ে বসিনি। বসলেও মনে পরে গেলে সোজা হয়ে যেতাম। কারন হেলান দিয়ে বসলে বাচ্চার পিঠ মায়ের পেটের দিকে ঘুরে যায় ফলে নরমাল ডেলিভারির পসিবিলিটি কমতে থাকে। শেষের কয়েকটা মাস আমি নিয়মিত ফজরের পর জিম বলে বসে হিপ রোটেটিং ব্যায়াম করেছি। নরমাল চেয়ার এভয়েড করে যখনই বসার প্রয়োজন হয়েছে জিম বলের উপর বসেছি। এতে পেলভিক মাসেল গুলো ইজি হয়েছে। এছাড়াও আরও কিছু ব্যয়াম ও কাজ ছিল যা আমি নিয়মিত করতাম, আপনারা জানতে চাইলে অন্য কোনো পোস্টে ডিটেইলসে পুরো জার্নি উল্লেখ করবো ইন শা আল্লাহ। সব মিলে আমার ডেলিভারি সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, লেবার পেইন ওঠার মাত্র ৫ ঘন্টার মাথায় আমার বেবি চলে আসে দুনিয়াতে। তাই "মা" আপনার যে প্রচুর কষ্ট করতে হবে স্বাভাবিক জন্মদানের জন্য। আর আমার অফুরন্ত ভালোবাসা ঐ সব মায়েদের জন্য যারা সি-সেকশনে বেবি বের করেছেন। আমরা উভয়ই যোদ্ধা!

No comments

Powered by Blogger.